সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশের হেড কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ উঠল এক ছাত্রের মুখে প্রস্রাব করার! উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুরে ওই কনস্টেবলের পাশাপাশি অভিযুক্ত আরও ১২ জন! এই ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন।
জানা গিয়েছে, নির্যাতিত ২৩ বছরের ওই যুবকের নাম আয়ুষ দ্বিবেদী। তিনি এমসিএ পড়ুয়া। সম্ভবত কোনও মেয়ের সঙ্গে দেখা করতেই তিনি ওই এলাকায় এসেছিলেন। অভিযোগ, সেই সময়ই তাঁকে ভয় দেখিয়ে পাঁচ কিলোমিটার দুরে কুপারগঞ্জে নিয়ে যায় অভিযুক্তরা। আর সেখানেই তাঁকে নিগ্রহ করা হয়। তাঁর মুখে প্রস্রাব করে দেন তাঁরা। এমনকী চটিতে ফেলা থুতুও চাটতে বাধ্য করা হয়। এখানেই শেষ নয়। ভয় দেখাতে নির্যাতিতর কানের পাশে বুলেটও ছোড়া হয়।
[আরও পড়ুন: ভাইরাল গানে নেচে রিলস বানানো নিয়ে বচসা, স্বামীর গলা টিপে খুন করল স্ত্রী!]
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, গত অক্টোবরে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছিল ওই পড়ুয়ার বিরুদ্ধে। অভিযোগকারী ছিলেন হেড কনস্টেবল ধর্মেন্দ্র যাদবই। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। সব মিলিয়ে এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আর কেউ জড়িত ছিল কিনা তাও দেখা হচ্ছে। এই নিগ্রহের পিছনে কোন শত্রুতা কাজ করছে তাও তদন্ত করে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: আসানসোলে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার RSS কর্মী, থানায় গিয়ে বিক্ষোভ অগ্নিমিত্রার]
সর্বশেষ খবর
-
বিশ্বভারতীতে এবার শুরু হচ্ছে ছাগল চাষ, গড়ে তোলা হচ্ছে নতুন ইউনিট
-
‘ধর্মীয় গোঁড়ামি আর ঘৃণার রাজনীতি’, ভারতে ‘নাক গলানো’ পাক প্রেসিডেন্টকে ‘শিক্ষা’ দিল নয়াদিল্লি
-
‘জাতীয় স্বার্থেই নিকোবর প্রকল্প’, সবুজ ধ্বংস নিয়ে সাফই দিয়ে রাহুল গান্ধীকে তোপ রিজিজুর
-
‘তুই আমার মামা!’, কেন্দ্রীয় মন্ত্রীর যোগ ব্যায়াম ক্যাম্পে যাওয়ার পথে কেন মেজাজ হারালেন অক্ষয়?
-
এই গাছেই আশ্রয় নিয়েছিলেন বিপন্ন রবিন হুড! মৃত্যু শেরউডের ১২০০ বছর পুরনো সেই বৃক্ষের