সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ বছর ভারতীয় সেনার হয়ে দেশের সেবা করেছেন৷ কারগিল যুদ্ধে বুক চিতিয়ে লড়েছেন৷ অবসর নিয়েও মাথা উঁচু করে এতদিন বেঁচেছেন গণেশ কুমার শুক্লা৷ কিন্তু দেশকে ভালবাসার এই ফল তিনি একদিন পাবেন, কোনও দিন ভাবেননি৷ শুধুমাত্র ‘স্যালুট’ না করার অপরাধের তাঁকে মারধর করেছে সমাজবাদী পার্টির নেতা-কর্মীরা৷ এই অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কাছে বিচার চাইলেন প্রাক্তন সেনাকর্মী৷
সোশ্যাল মিডিয়ায় গণেশের একটি ভিডিও আপলোড হয়েছে৷ যাতে প্রাক্তন জওয়ান জানিয়েছেন, সেনা থেকে অবসর নিয়ে রিলায়েন্স ডিজিটালে নিরাপত্তা রক্ষীর কাজ করেন তিনি৷ ক’দিন আগে সমাজবাদী পার্টির নেতা সি কে ত্রিপাঠি স্টোরে আসেন৷ গণেশের গেট খুলতে একটু দেরি হয়৷ এর জেরে গাড়ি থেকে নেমে তিনি গণেশের উপর চোটপাট করতে থাকেন৷ তাকে ‘সালুট’ করার নির্দেশ দেন৷ কিন্তু প্রাক্তন জওয়ান জানান তিনি দেশের পতাকা এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়া কাউকে সালুট করেন না৷ অভিযোগ, এতেই ক্ষেপে উঠে তাঁকে মারধর করতে থাকেন ত্রিপাঠি ও তার সঙ্গীরা৷ গণেশ বারবার বলতে থাকেন ভারতীয় সেনার প্রাক্তন কর্মী তিনি৷ এতে মারধরের পরিমান আরও বেড়ে যায়৷ স্থানীয় চৌকিতে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ গণেশের৷ এমনকী চৌকি থেকে লোকজন এসেও নাকি তাঁর কাছে কিছু জানতে চাওয়ার বদলে সমাজবাদী পার্টির সদস্যদের সঙ্গে যোগ দেয়৷
দেশের জন্য এতকাল সেবা করে এই কী তাঁর প্রাপ্য? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কাছে এই প্রশ্ন রেখেছেন এই প্রাক্তন জওয়ানের৷ এর বিচার না পেলে আত্মহত্যারও হুমকি দিয়েছেন তিনি৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার