সোমনাথ রায়: কাশ্মীরের জঙ্গিদমন অভিযানে বড়সড় সাফল্য পেলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গত সপ্তাহে অনন্তনাগের বিজবেহরা এলাকায় এক বাঙালি সিআরপিএফ জওয়ান ও ৫ বছরের শিশুকে গুলি করে খুন করেছিল জঙ্গিরা। তাদের নেতা ছিল ISIS-এর মদতপুষ্ট ইসলামিক স্টেট জম্মু ও কাশ্মীর (ISJK) -এর জাহিদ দাস নামে এক জঙ্গি। শ্রীনগরের মালবাগ এলাকায় ওই জঙ্গিকে খতম করলেন যৌথ বাহিনীর সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে সিআরপিএফ জওয়ান ও ৫ বছরের ওই শিশুকে খুন করার পর থেকে জাহিদ দাসের খোঁজে চারিদিকে তল্লাশি চালানো হচ্ছিল। দু-একবার ধরা পড়ার মুখে সে পালিয়ে যায়। বৃহস্পতিবার রাতে অবশ্য আর সুযোগ পায়নি। জাহিদ দাসের লুকিয়ে থাকার খবর পেয়ে শ্রীনগরের হজরতবাল মসজিদের কাছে মালবাগ এলাকায় অভিযান চালান যৌথ বাহিনীর সদস্যরা।
[আরও পড়ুন: করোনা মোকাবিলায় মানবদেহে পরীক্ষার ছাড়পত্র পেল আর এক ভারতীয় সংস্থার তৈরি টিকা]
প্রথমে দু’পক্ষের গুলির লড়াই হয়। তারপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা গানপয়েন্টে জাহিদ দাসকে খতম করে বলে জানা গিয়েছে। তবে গুলির লড়াইয়ে সিআরপিএফ (CRPF) -এর একজন হেড কনস্টেবলও শহিদ হয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে বিশেষ সূত্রে খবর আসে, অনন্তনাগের ওয়াগামা গ্রামে জাহিদ-সহ তিন জঙ্গি লুকিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে সেখানে অভিয়ান চালায় কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনার যৌথবাহিনী। তাদের দেখে গ্রামের পাশে থাকা জঙ্গলে লুকিয়ে পড়ে জঙ্গিরা। তারপরই শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। কিছুক্ষণ বাদে জাহিদের দুই সঙ্গী খতম হলেও সে পালিয়ে যেতে সক্ষম হয়।
[আরও পড়ুন: উত্তেজনার পরিবেশের মধ্যেই লাদাখ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি]
সর্বশেষ খবর
-
দেবীদুর্গার মণ্ডপসজ্জায় এবার বিদেশিনী, বাঙালি শিল্পীর হাত ধরে পুজোয় দেবেন কোন বার্তা?
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা