সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্ত কাশ্মীরের পরিস্থিতি শোধরাতে বড় পদক্ষেপ নিল মেহবুবা মুফতি সরকার৷ গ্রেপ্তার করা হল বিচ্ছিন্নতাবাদী নেত্রী আসিয়া আনদ্রাবিকে৷ জন নিরাপত্তা আইনে বৃহস্পতিবার আসিয়াকে গ্রেপ্তার করেছে জম্মু-কাশ্মীর পুলিশ৷
[সম্পূর্ণ ডিজিটাল হয়ে ৬০,০০০ কোটি টাকা বাঁচাবে রেল, দাবি প্রভুর]
দুখতারান-ই-মিল্লাত নামে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের প্রধান তিনি৷ এদিন সকালে আসিয়ার বাসভবন থেকেই গ্রেপ্তার করা হয় তাঁকে৷ উপত্যকায় অশান্তি ছড়ানোর অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে৷ অভিযোগ, দীর্ঘদিন ধরে উপত্যকায় মানুষকে প্ররোচিত করছেন তিনি৷ বিশেষ করে উপত্যকার মহিলাদের নানাভাবে উসকানি দিয়ে চলেছেন দীর্ঘদিন ধরে৷
কাশ্মীরের অশান্তি কোনও নতুন ঘটনা নয়৷ কিন্তু সম্প্রতি প্রতাপ পার্কের ঘটনা নজর কেড়েছিল সংবাদমাধ্যমগুলির৷ যেখানে কাশ্মীরি যুবতীদের দেখা গিয়েছিল ভারতীয় সেনা জওয়ানদের দিকে পাথর ছুড়ে মারতে৷ শোনা গিয়েছিল, মহিলাদের প্ররোচিত করেই এই কাজের জন্য আনা হয়েছিল৷ সেনার তরফ থেকেও জানানো হয়েছিল, মহিলারা নির্বিচারে পাথর ছুড়ে যাচ্ছিলেন৷ পরে বাধ্য হয়ে তাঁদের প্রতিহত করতে হয়েছিল৷ কিন্তু প্রশ্ন উঠছিল এর নেপথ্যে কে বা কারা রয়েছে?
[প্রয়াত প্রখ্যাত অভিনেতা বিনোদ খান্না]
শোনা যাচ্ছিল সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই উপত্যকার মানুষদের ভুল পথে চালিত করতে শুরু করেছে বিচ্ছিন্নতাবাদীরা৷ এর জেরে ভূস্বর্গে বেশ কিছু সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে৷ এবার আসিয়া আনদ্রাবিকে গ্রেপ্তার করে আরও বড় পদক্ষেপ নিল সরকার৷
[‘মা’-এর জন্য রক্তদান করলে মিলবে পুজোর ভিআইপি পাস]
সর্বশেষ খবর
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের