একটানা ভারী বর্ষণে বিপত্তি। কেদারনাথের পথে গৌরীকুণ্ডের কাছে ভয়ংকর ধস নামল। এর জেরে বুধবার থেকে সাময়িকভাবে পুণ্যার্থীদের কেদারনাথ যাত্রা (Kedarnath Yatra) স্থগিত করল কর্তৃপক্ষ। পাশাপাশি স্থানীয় প্রশাসনের পরামর্শ, পুণ্যার্থীরা যেন আপাতত রাস্তায় না বেরিয়ে নিরাপদ আশ্রয়ে থাকেন। এদিকে দুর্যোগের আশঙ্কায় নতুন করে উত্তরাখণ্ডে হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
কেদারনাথের হাঁটা পথে গৌরীকুণ্ড থেকে এক কিলোমিটার দূরত্বে ছোড়ির কাছে আচমকা ধস নামে। কোনও দুর্ঘটনা না ঘটলেও পাহাড় থেকে নেমে আসা মাটি ও পাথরে রাস্তা বন্ধ হয়ে যায়। জেলার দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিক নন্দন সিং জানান, ধস নামার পরেই পুণ্যার্থীদের নিরাপত্তার কথা ভেবে কেদার যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি যুদ্ধকালীন তৎপরতায় মাটি-পাথর সরিয়ে রাস্তা সচল করার কাজ শুরু হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে জেলার দুর্যোগ মোকাবিলা দপ্তর। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা একসঙ্গে কাজ করছেন।
এদিকে উত্তরাখণ্ডের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। জারি হয়েছে হলুদ সতর্কতা। বুধবার বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ, নৈনিতাল, চামোলি, বাগেশ্বর ও পিথোরাগড় জেলায়। পাশাপাশি রাজ্যের অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২৫ জুলাই পর্যন্ত দুর্যোগ চলবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!