সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি কেজরিওয়াল৷ আর পাঁচটা দলের থেকে আম আদমি পার্টির আর কোনও পার্থক্য নেই৷ চিঠি দিয়ে কেজরিকে তোপ দাগলেন আন্না হাজারে৷ এমনকি কেজরি দলে যে সমস্য ব্যক্তিরা অনুদান দিয়েছেন দলীয় ওয়েবসাইট থেকে তাঁদের নাম কেন ছাঁটা হল সে বিষয়েও দিল্লির মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান আন্না৷
সূত্রের খবর, দলে অনুদান দেওয়া ব্যক্তিদের নাম ওয়েবসাইট থেকে ছেঁটে ফেলা নিয়ে অনেকেই তাঁর কাছে চিঠি পাঠিয়েছেন বলে কেজরিকে লিখেছেন আন্না৷ তাঁর কথা মতো, ২০১৬-র জুন মাস থেকে অনুদান প্রদানকারীদের নাম আপের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে৷
যদিও আন্নার অভিযোগ অস্বীকার করেছে আপ৷কংগ্রেসের দ্বারা প্রভাবিত হয়েই আন্না এধরনের কথা বলছেন বলে পাল্টা অভিযোগ করেছে কেজরির দল৷ আপের আরও দাবি, দলে যেসমস্ত অনুদান এসেছে তা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও চেকের মাধ্যমে স্বচ্ছভাবেই জমা পড়েছে৷
সর্বশেষ খবর
-
কলম্বিয়ায় ভয়ংকর ভূমিকম্প! রিখটার স্কেলে মাত্রা ৭.৪
-
এনসিপিআই সাংসদের তৃণমূল কার্যালয় ব্যবহারে ‘না’, গড়ফায় সায়নীর পার্টি অফিসে তালা, ঘাড়ধাক্কা সহকারীকে!
-
এআই-এর হাত ধরে আমূল বদল বিনিয়োগ বাজারে, সোনার খনি লুকিয়ে ‘গিফট সিটি’-তেই
-
রাত বাড়লেই নূপুরের শব্দ, অলৌকিক চিৎকার, গা ছমছমে পরিবেশ বাংলার এই ৩ ‘ভূতুড়ে’ গ্রামে
-
শান্তিপুরে তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোট দলীয় সদস্যদেরই, মথুরাপুরে পঞ্চায়েতের দায়িত্বে বিজেপি