সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের প্রথম দিনেই ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনায় মুখর হলেন অরবিন্দ কেজরিওয়াল৷ কেজরি মনে করেন, নোট বাতিলের সিদ্ধান্তের জেরে সারা বিশ্বের কাছে কৌতুকের পাত্র হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী৷ এই সিদ্ধান্তের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ শ্বেতপত্রও প্রকাশ করতে চান তিনি৷
রবিবার সাংবাদিকদের কেজরি বলেন, স্বাধীনতার পর থেকে নোট বাতিলের এই সিদ্ধান্ত দেশের সবচেয়ে বড় দুর্নীতি৷ ৮ নভেম্বরের পর থেকে দেশের ৮৬ শতাংশ তুলে নিয়ে সারা পৃথিবীর কাছে কৌতুকের পাত্র হয়ে উঠেছেন মোদি৷ তাঁর দাবি, অনেক বিজেপি এবং আরএসএস কর্মীরাও নাকি মোদির এই সিদ্ধান্তে অখুশি৷ আবার অনেকে রাতারাতি অনৈতিকভাবে নোট বদল করে নিয়েছে বলেও অভিযোগ করেন আম আদমি পার্টির নেতা৷
নোট বাতিলের পর থেকে মোদির বিরুদ্ধে সরব হওয়া রাজনীতিবিদদের মধ্যে উপরের সারিতে রয়েছেন কেজরিওয়াল৷ বার বার এই বিষয় নিয়ে দুর্নীতির অভিযোগ করেছেন তিনি৷ মোদির বছর শেষের বিবৃতিকেও হতাশাজনক বলে আখ্যা দিয়েছেন তিনি৷ এদিন দিল্লির ১০টি মেট্রো স্টেশন ক্যাশলেস করে দেওয়ার বিরুদ্ধেও তদন্তের দাবি করেছেন তিনি৷ এই সিদ্ধান্ত জোর করে নেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখবেন বলেও জানিয়েছেন কেজরিওয়াল৷ এদিকে রবিবারই হরিয়ানার রোহতকে কেজরিওয়ালকে জুতো ছুড়ে মারা হয়৷ এক ব়্যালিতে অংশগ্রহণ করতে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ সেখানেই তাঁকে জুতো ছুড়ে মারে এক যুবক৷ এর আগেও একবার জুতো ছোড়া হয়েছিল কেজরির দিকে৷ ছোড়া হয়েছিল কালিও৷
সর্বশেষ খবর
-
চাকরির ইন্টারভিউতে প্রার্থীর সঙ্গে বাবা-মা, হতবাক নিয়োগকর্তা! কেন এমন প্রবণতা জেন জি’র?
-
ফুটন্ত মোমে পুড়ছে হাত, যন্ত্রণায় চিৎকার রুবিনার! ‘ছোটি বহু’র স্টান্টবাজিতে স্তম্ভিত নেটপাড়া
-
প্রাণের রবীন্দ্রসঙ্গীতেই বিপত্তি! ভাইরাল গানই চাকরি কাড়ল নিরাপত্তারক্ষী ‘গানওয়ালার’
-
বিশ্ববিশ্রুত হকিং পেয়েছিলেন, সেই ডির্যাক মেডেলে এবার সম্মানিত উত্তরপ্রদেশের দীপক
-
গলায় জবার মালা, কপালে তিলক! কল্যাণেশ্বরী মন্দিরে শুভেন্দু সরকারের জন্য প্রার্থনা মদনের