সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন ধর্মান্ধতা, অসহিষ্ণুতা বিতর্কে উত্তাল গোটা দেশ, অন্যদিকে এমন নজিরই দেখা যায় এই ভারতেই তা নিঃসন্দেহে প্রমাণ করে দেয়, সবার উপরে মানবধর্ম৷ এবার এক হিন্দু ছেলেকে নিজের কিডনি দিলেন কেরালার এক বিশপ৷
পোপ ফ্রান্সিসের দীক্ষায় দীক্ষিত বিশপ জোসেপ মারিকেন সাইরো মালাবার চার্চের প্রধান৷ মানুষকে সাহায্য করাই প্রধান লক্ষ্য বিশপের৷ আর তাই জীবনযুদ্ধে হারতে বসা সুরজের অবস্থার কথা যখন তিনি জানতে পারেন তখন মনে-প্রাণে তাঁকে নতুন জীবন ফিরিয়ে দিতে চেয়েছিলেন৷
ডায়ালিসিস চলতে থাকা সুরজকে নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন পোপ৷ জানিয়েছেন, সাত বছর আগে ফাদার চিরামেল একইভাবে নিজের কিডনি দিয়ে এক ব্যক্তির জীবন বাঁচিয়েছিলেন৷ তিনিও ফাদারের কাজে অনুপ্রাণিত হয়ে সুরজকে সাহায্য করতে চান৷
বিশপের এই সিদ্ধান্ত যে সুরজকে নতুন জীবন দিতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না৷
চিকিৎসকরা এখন বিশপের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করছেন৷ জানা গিয়েছে, আগামী সপ্তাহে কোচিতে কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পন্ন হবে৷
সর্বশেষ খবর
-
আরজিকর কাণ্ড এবার বড়পর্দায়, পরিচালনায় শঙ্কুদেব পণ্ডা, ‘অভিশপ্ত’ আগস্টেই শুরু শুটিং
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা
-
সাতসকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ হানা, তল্লাশির আগেই ‘পলাতক’ তৃণমূল নেতা