Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
Kerala

‘আমি গান্ধী নই, আরও খুন করব’, কেরলে ভরা আদালতে হুঙ্কার দোষী সাব্যস্তের

জানা গিয়েছে, যুবকের নাম চেনথামারা (৫৫)। সে কেরলের পালাক্কাদ জেলার বাসিন্দা। সে তাঁর ৭৫ বছর বয়সি বৃদ্ধা মা এবং সুধাকরণ নামে এক যুবককে খুনে দোষী সাব্যস্ত হয়েছে। আগামী বুধবার তার সাজা ঘোষণা করা হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৬, ২০:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৬, ২০:৫৫

options
link
‘আমি গান্ধী নই, আরও খুন করব’, কেরলে ভরা আদালতে হুঙ্কার দোষী সাব্যস্তের zoom
প্রতীকী ছবি।
Advertisement

আমি মহাত্মা গান্ধী নই, আরও খুন করব। কেরলে ভরা আদালতে দাঁড়িয়ে ঠিক এই ভাষাতেই হুঙ্কার দিলেন এক দোষী সাব্যস্ত যুবক।

জানা গিয়েছে, যুবকের নাম চেনথামারা (৫৫)। সে কেরলের পালাক্কাদ জেলার বাসিন্দা। সে তাঁর ৭৫ বছর বয়সি বৃদ্ধা মা এবং সুধাকরণ নামে এক যুবককে খুনে দোষী সাব্যস্ত হয়েছে। আগামী বুধবার তার সাজা ঘোষণা করা হবে। কেরলের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি শুনানি চলাকালীন ভরা আদালতে মেজাজ হারায় চেনথামারা। চিৎকার করে বলে ওঠে, “কেউ চড় মারলে আমি গান্ধীর মতো অন্য গালটি বাড়িয়ে দেব না। প্রয়োজনে আমি অন্যদেরও হত্যা করব। আদালতের কাছে আমার কিছু বলার নেই। চাইলে আমাকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দিন।” সে দাবি করে, কেবল তারাই তার কর্মকাণ্ড বুঝতে পারবে, যারা তার মতো পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে।

Advertisement

চেনথামারার আইনজীবীর যুক্তি, অপরাধ করার সময় তার মক্কেল মানসিক ভারসাম্যহীন ছিল। কিন্তু মনোবিজ্ঞানীর জমা দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করে আদালত সেই যুক্তি খারিজ করে দেয়। এরপরই বিচারকের সমালোচনায় মুখর হয়েছেন চেনথামারার আইনজীবী। বলেন, “এটি অপ্রত্যাশিত। সংবাদমাধ্যমের বিরূপ প্রচার বিচারিক প্রক্রিয়াকে প্রভাবিত করেছিল।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.