সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেতে হাতির হানা ‘কভার’ করতে গিয়ে প্রাণ হারালেন এক ক্যামেরাম্যান। জনপ্রিয় মালয়ালম এক সংবাদমাধ্যমের কর্মী ছিলেন তিনি। ৩৪ বছরের ওই ক্যামেরাম্যানের নাম এ ভি মুকেশ। বুধবার সকালে কেরলের (Kerala) পলক্কর জেলায় ঘটেছে এমনই মর্মান্তিক ঘটনা।
ঠিক কী হয়েছিল? এদিন সকাল আটটা নাগাদ মালামপুজার ওই এলাকায় আসে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের একটি দল। খবর ছিল দাঁতালের দল ওই এলাকার খেতে ঢুকে ফসল নষ্ট করছে। এই পরিস্থিতিতে আচমকাই সেখানে চলে আসে বুনো দাঁতালের দল (Elephant)। জায়গাটা জঙ্গলের ২০০ মিটার ভিতরে। আচমকাই হাতিদের হানায় পালাতে থাকেন উপস্থিত সংবাদমাধ্যম কর্মীরা। দেখা যায় অনেকগুলো হাতি সেখানে রয়েছে।
[আরও পড়ুন: কষ্টের ‘স্মৃতি’ ভুলে রায়বরেলিতে রাহুল, আমেঠিতে নয়া মুখ কংগ্রেসের]
কিন্তু এর মধ্যে একটি হাতি তাড়া করে সকলকে। বাকিরা দৌড়ে এগিয়ে গেলেও মুকেশ দৌড়তে গিয়ে পড়ে যান। সঙ্গে তাঁর শরীরের উপরে পা তুলে দেয় হাতিটি। পরে মুকেশকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া ওই সংবাদমাধ্যমের দপ্তরে।
[আরও পড়ুন: চিন্তা বাড়াচ্ছে মুর্শিদাবাদ, তৃতীয় দফা নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে কমিশন]
সর্বশেষ খবর
-
সিমাই-সাবু ছেড়ে বেছে নিন স্বাদু আপেল! অল্প সময়েই বানিয়ে নেওয়া যাবে এই অভিনব পায়েস
-
‘এত গরম হয়ে গেলে কী করে?’, যৌনতা ও সম্পর্কের রসায়নে রগরগে ‘লাস্ট স্টোরিস ৩’-এর ট্রেলার
-
‘লাল ব্লাউজ পরে ছবি পাঠাস’, ছাত্রীদের মেসেজ শিক্ষকের! হাওড়ার স্কুলে ধুন্ধুমার
-
নবপত্রিকা স্থাপন থেকে মন্ত্রের সঠিক উচ্চারণ কৌশল! পুরোহিতদের প্রশিক্ষণ শিবির সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের
-
১৩০ বছরের ইতিহাসে ভয়াল বন্যা জাপানে! এশিয়াডের আগে জল থইথই ক্রীড়াবিদদের অস্থায়ী ঘর