সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৫ শতাংশ সুদে মোট তিন লক্ষ টাকা ঋণ দেওয়া হবে কারিগরদের। পাশাপাশি কারিগরদের জন্য প্রশিক্ষণ ও তাঁদের কাজের ক্ষেত্রে নানা সুযোগসুবিধাও দেবে সরকার। স্বাধীনতা দিবসের ভাষণেই বিশ্বকর্মা স্কিমের (PM Viswakarma Scheme) কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। পরের দিনই নতুন প্রকল্পের নিয়মকানুন প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রসঙ্গত, লালকেল্লার ভাষণেই নরেন্দ্র মোদি বলেছিলেন, নতুন এই প্রকল্পের দ্বারা উপকৃত হবেন অন্তত ৩০ লক্ষ কারিগর।
২০২৮ সাল পর্যন্ত এই প্রকল্পে ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন বৈষ্ণব। প্রাথমিকভাবে ১৮ ক্ষেত্রের কারিগরদের এই প্রকল্পের আওতায় আনা হবে। পি এম বিশ্বকর্মা স্কিমের আওতায় থাকা কারিগরদের জন্য বিশেষ পরিচয়পত্র থাকবে। তাছাড়াও দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ দেওয়া হবে তাঁদের। ডিজিটাল লেনদেনের মাধ্যমে যেন নিজেদের কাজের পরিধি বাড়াতে পারেন সেই জন্য বিশেষ উৎসাহ ভাতা দেওয়া হবে এই কারিগরদের।
[আরও পড়ুন: ব্যবহৃত হবে না ‘পতিতা’, ‘সতী’র মতো শব্দ, লিঙ্গবৈষম্য রুখতে নির্দেশিকা সুপ্রিম কোর্টে]
তাছাড়াও কারিগরদের মাত্র ৫ শতাংশ সুদে মোট তিন লক্ষ টাকা ঋণ দেওয়া হবে। প্রথম দফায় দেওয়া হবে ১ লক্ষ টাকা। পরের দফায় আরও ২ লক্ষ টাকা ঋণ দেওয়া হবে কারিগরদের। জানা গিয়েছে, ১৮ প্রকার কারিগরদের এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। সেখানে থাকবেন কাঠমিস্ত্রি, লোহারমিস্ত্রি, কুমোর, জুতোর মিস্ত্রি, রাজমিস্ত্রি-সহ নানা পেশার কারিগররা। তবে নতুন প্রকল্পে কীভাবে নাম নথিভুক্ত করা যাবে, সেই নিয়ে কোনও তথ্য প্রকাশ করেননি কেন্দ্রীয় মন্ত্রী।
প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের ভাষণেই শোনা যায় নতুন স্কিমের বিষয়টি। তিনি বলেন, দরিদ্র দেশবাসীর জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করবে সরকার। কারিগরদের কথা মাথায় রেখেই তৈরি হবে বিশ্বকর্মা স্কিম। আগামী ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিনেই এই প্রকল্পের উদ্বোধন হতে পারে বলে জানা গিয়েছে।
[আরও পড়ুন: চালান কাটার সময় পালাতে গিয়ে পুলিশের গাড়িতে ধাক্কা SUV’র, মৃত পুলিশকর্মী-সহ ২]
সর্বশেষ খবর
-
তিরুমালা মন্দিরে পুজো দিয়ে চুল উৎসর্গ অনন্ত আম্বানির, মন্দিরকে ২৫টি ইলেকট্রিক বাস দানের প্রতিশ্রুতি
-
অস্ত্র ছেড়ে সস্ত্রীক ঘরে আসুক, ১৪ বছর পর মাওবাদী ছেলেদের কাছে আর্জি দুই পরিবারের
-
আত্মত্যাগকে মর্যাদা! মুকুটমণিপুরে বিশ্ব বাংলা গ্লোবের জায়গায় বসছে সিধু-কানুর মূর্তি
-
মদ খেয়ে মারামারিতে বিতর্ক! টেস্ট চলাকালীনই আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় স্টোকসের
-
৩ মাসে লক্ষাধিক নতুন সদস্যের টার্গেট, বীরভূমে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মহাবিস্তার পরিকল্পনা