সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাছ তো নয়ই, জলপরীও নয়৷ জাল ফেলতে উঠে এল ভেজা নোটের তাড়া৷ নোট বাতিলের জেরে এমন ঘটনারই সাক্ষী থাকল উত্তরাখণ্ডের কাঠঘরিয়া৷
নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর থেকেই এরকম নানা নমুনা সামনে আসছে৷ এ রাজ্যেই ডাস্টবিন থেকে উদ্ধার করা হয়েছিল পুরনো ছেঁড়া নোট৷ অসমে নর্দমা থেকে উদ্ধার হয়েছিল সারি সারি পুরনো বাতিল নোট৷ কালো টাকা সাদা করাতে অনেকেই নানা ফন্দিফিকির খুঁজছেন৷ অনেকে আবার আয়কর দফতরের হাতে পাকড়াও হওয়ার ভয়ে গোপনে টাকা ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন৷ সেরকমই ঘটনা ঘটল উত্তরাখণ্ডে৷ কাঠঘরিয়ার হলদিওয়ানি অঞ্চলে এক খালের জলে টাকা ভাসতে দেখা যায়৷ কৌতূহলী জনতা এর পর ওই জায়গায় জাল ফেলে৷ আর তাতে উঠতে থাকে আরও টাকা৷
নোট নাকচে কালো টাকার রমরমা কতটা আটকানো যাবে সে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা৷ তবে দেশের বিভিন্ন প্রান্তে ঘটতে থাকা এই ধরনের ঘটনা যেন প্রমাণ করছে, ধাক্কাটা জোরেই লেগেছে৷
Locals recover demonetised Rs 500 and Rs 1000 notes from a stream in Kathghariya, Haldwani (Uttarakhand) #demonetisation pic.twitter.com/slyrKAGeR4
— ANI (@ANI_news) December 5, 2016
সর্বশেষ খবর
-
নন্দীগ্রাম-রেজিনগরে পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের, দায়িত্বে কারা?
-
ভাঙন গ্রাসে নিশ্চিহ্ন হওয়ার পথে ভূতনি, অস্তিত্ব বাঁচাতে আরও ৫ কোটি আর্থিক বরাদ্দ মুখ্যমন্ত্রীর
-
সিটের নজরে ‘লাস্ট সিন টুগেদার থিওরি’, আর জি কর মামলার রিপোর্ট পরের সপ্তাহেই
-
অবশেষে জেলমুক্ত বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভু, মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টা প্যারোলে ছাড়
-
‘বিগ বসে’ ত্রিকোণ প্রেম? সৃজলা-নন্দিনীকে ‘ডবল ডেট’ রাজবীরের, জিতলে ‘রোমিও’কে ট্রফি দেবেন জয়িতা!