সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয়বার ক্ষমতায় ফেরা নিশ্চিত। বার বার জোর গলায় বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের শীর্ষ আমলারাও তেমনটাই ধরে নিচ্ছেন। আর সেটা ধরে নিয়েই শুরু হয়ে গিয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা। সূত্রের দাবি, তৃতীয়বার ক্ষমতায় এলে মোদি (Narendra Modi) সরকার কী কী কাজ করতে পারে, সেই নিয়ে একটা নীল নকশা তৈরি করে রাখছেন আমলারা।
সূত্রের দাবি, প্রধানমন্ত্রী আমলাদের ইঙ্গিত দিয়ে রেখেছেন এবার ক্ষমতায় ফিরলে কমিয়ে ফেলা হবে মন্ত্রকের সংখ্যা। এখন কেন্দ্রে মোট ৫৪ জন মন্ত্রী হতে পারেন। কিন্তু ২০২৪-এ (Lok Sabha 2024) ফিরলে প্রধানমন্ত্রী কিছু দপ্তরকে অন্য দপ্তরের সঙ্গে জুড়ে দেবেন। আবার কিছু দপ্তর পুরোপুরি বিলুপ্ত হতে পারে। তুলনায় বরং বিদেশে প্রভাব বাড়ানোর চেষ্টা হতে পারে। অনেকটা বাড়ানো হতে পারে বিদেশে ভারতীয় দূতাবাসের সংখ্যাও। এই মুহূর্তে প্রায় দেড়শো দেশে ভারতের দূতাবাস রয়েছে। সেটা আরও ২০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে মোদি সরকারের।
[আরও পড়ুন: বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত কি কোটিপতি? রয়েছে কত সম্পত্তি?]
চলতি মাসেই প্রধানমন্ত্রীর ক্যাবিনেট সচিব আমলাদের নিয়ে একটি বৈঠক করবেন। সেই বৈঠকে আগামী পাঁচ বছরের কাজের নীল নকশা তৈরি হবে। এ সংক্রান্ত একটি খসড়া ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন আমলারা। সেই খসড়া অনুযায়ী, তৃতীয়বার ক্ষমতায় এলে বৃদ্ধাবস্থা পেনশন দ্বিগুণ করতে পারে সরকার। এই মুহূর্তে বৃদ্ধরা ২২ শতাংশ পেনশন পান। সেটা ২০৩০ সালের মধ্যে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। কর্মক্ষেত্রে মহিলাদের সক্রিয় অংশগ্রহণও আরও বাড়াতে চায় মোদি সরকার। আগামী পাঁচ বছরে দেশে ৫০ শতাংশের বেশি চাকরিতে মহিলাদের অংশগ্রহণ করাতে চায় সরকার।
[আরও পড়ুন: জেহাদিদের আর বাঁচাতে পারবে না পাকিস্তান! রাজনাথ বললেন, ‘ঘুস কে মারেঙ্গে’]
দেশের আদালতগুলিকেও আরও সক্রিয় করতে চায় কেন্দ্র। এই মুহূর্তে দেশের আদালতগুলিতে ৩ কোটির বেশি মামলা বিচারাধীন। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যাটা কমিয়ে ১ কোটির নিচে নামিয়ে আনতে চায় সরকার। আগামী পাঁচ বছরে দূষণ কমাতে ইলেকট্রনিক গাড়ির সংখ্যাও বাড়াতে চায় সরকার। মোদি সরকারের টার্গেট আগামী পাঁচ বছরে দেশের ৩০ শতাংশ গাড়িই হোক বিদ্যুৎচালিত। সবটাই পরিকল্পনার স্তরে। আর সবটাই হবে প্রধানমন্ত্রী তৃতীয়বার ক্ষমতায় ফিরলে।
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক