সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাসপোর্টেও এবার গেরুয়াকরণের অভিযোগ উঠল। পাসপোর্টে পদ্মফুলের ছাপ দেওয়া থাকছে এই ইস্যুতে বৃহস্পতিবার সরগরম হয়ে উঠল লোকসভা। কেরলের কোঝিকোড়ের কংগ্রেস সাংসদ এম কে রাঘবন বৃহস্পতিবার জিরো আওয়ারে এই প্রসঙ্গটি তোলেন। বলেন, ‘বিজেপির নির্বাচনী প্রতীক হল পদ্মফুল। তাই চক্রান্ত করে কেন্দ্রের শাসকদল বিজেপি এই প্রতীকটি ভারতীয় নাগরিকদের নতুন পাসপোর্টে দেওয়া করাচ্ছে। এটা নাগরিকদের জাতীয় পরিচিতিকে গেরুয়াকরণের প্রচেষ্টা।’
[আরও পড়ুন: এবার কি তবে অভিন্ন দেওয়ানি বিধি? জল্পনা বিজেপির অন্দরেও]
যদিও এর জবাবে বিদেশমন্ত্রক স্পষ্ট জানিয়েছে, বিরোধীরা এ ব্যাপারে মিথ্যে অপপ্রচার চালাচ্ছে। এর সঙ্গে গেরুয়াকরণের কোনও সম্পর্ক নেই। পাসপোর্টের নকল করা রুখতেই ‘নিরাপত্তা চিহ্ন’ হিসেবে ‘জাতীয় ফুল’ পদ্মের ছবি ব্যবহার করা হয়েছে। এই নতুন ধরনের পাসপোর্ট কেরলের কোঝিকোড় থেকে বিলি করা শুরু হয়েছে। আগামিদিনে বিধি মেনে রোটেশনের ভিত্তিতে জাতীয় পশু বাঘ, জাতীয় পাখি ময়ূর, জাতীয় চিহ্ন অশোকস্তম্ভ, জাতীয় ফল আম ইত্যাদির ছবিকে ‘নিরাপত্তা-চিহ্ন’ হিসেবে পাসপোর্টে ব্যবহার করা হবে। এটা সাধারণ নিয়ম। এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।
এপ্রসঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘এই চিহ্ন আমাদের জাতীয় ফুলের। জাল পাসপোর্টকে চিহ্নিত করে দেশের নিরাপত্তা সুরক্ষিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর পুরো বিষয়টি হয়েছে আন্তর্জাতিক অসামরিক বিমান সংস্থার(আইসিএও) নির্দেশিকা অনুযায়ী।’
বিদেশ মন্ত্রকের মুখপাত্রের এই বক্তব্যের পরও অবশ্য বিতর্ক কমছে না। বিষয়টিকে গৈরিকিকরণের চেষ্টা বলেই অভিযোগ করছে বিরোধীরা।
[আরও পড়ুন: ‘সংস্কৃতে কথা বললে নিয়ন্ত্রণে থাকে কোলেস্টোরল ও ডায়াবেটিস’, দাবি বিজেপি সাংসদের]
Raveesh Kumar,MEA on reports of lotus being printed on passports,earlier today:This symbol is our national flower&is part of the enhanced security features to identify fake passports.Apart from lotus,other national symbols will be used on rotation.Symbols are connected with India pic.twitter.com/8NTABjf25N
— ANI (@ANI) December 12, 2019
সর্বশেষ খবর
-
ইন্টারনেট টিভি নিয়ন্ত্রণের পরিকল্পনা ট্রাই-এর, প্রতিবাদে সরব ওটিটি সংস্থাগুলি
-
ইউসুফের কাছে মমতার ‘ইস্তফা’ বার্তা পৌঁছে দেন? সৌরভ বলছেন, ‘ভুয়ো খবর’
-
পেট্রোলের বিকল্প এবার E85, বাতিল হবে পুরনো গাড়ি? কী বলছে কেন্দ্র
-
২৬/১১ হামলায় কুড়ি জন অন্তঃসত্ত্বার প্রাণরক্ষা, ‘বীরাঙ্গনা’ নার্স অঞ্জলির ভূমিকায় কঙ্গনা
-
বহু জায়গায় দরবারেও মেলেনি! নিজের টাকায় পড়ুয়াদের জন্য পাকা রাস্তা নির্মাণ প্রধান শিক্ষকের