সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন হেনস্তার পাশাপাশি ঘটনার ভিডিও করে ব্ল্যাকমেলের অভিযোগ পুরহিতের বিরুদ্ধে। বৃন্দাবনের এক আশ্রমের প্রধান পুরোহিতের বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ করেছেন মধ্যপ্রদেশের এক যুবক। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। মথুরার এসএসপি তদন্ত রিপোর্ট তাঁর কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মধ্যপ্রদেশের নির্যাতিত যুবকের অভিযোগ, ২০২২ সালের ২২ নভেম্বর বৃন্দাবনের ওই আশ্রমে ছিলেন তিনি। সেখানে আশ্রমের মহান্ত তাঁর প্রসাদে মাদক মিশিয়ে দেন। এরপরেই তাঁর উপর যৌন নির্যাতন করা হয়। ওই ব্যক্তির দাবি শুধু নির্যাতন নয়, ওই ঘটনার ভিডিও করে, সেই ভিডিও ব্যবহার করে তাঁকে ব্ল্যাকমেল হয়। প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়েছে বলেও পুলিশের কাছে জানিয়েছেন ওই যুবক।
যৌন নির্যাতন ও হেনস্তার শিকার হয়ে যুবক প্রথমে আগরা রেঞ্জের ডিআইজি-র সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ আধিকারিকের পরামর্শে মথুরার সিনিয়র পুলিশ সুপারের সঙ্গে দেখা করে পুরো বিষয়টি তাঁকে জানান নির্যাতিত যুবক। এই অভিযোগ খতিয়ে দেখে সার্কেল অফিসার (সদর) সন্দীপ কুমার সিং-কে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন এসএসপি।
তদন্তকারি অফিসার জানিয়েছেন, অশ্রমের মহান্তর বিরুদ্ধে ওই যুবকের আনা অভিযোগ গুরুতর। কিন্তু ঘটনা তিন বছরের পুরনো। তাই গোটা ঘটনার তদন্ত করে তারপরই ওই মহান্তের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।
সর্বশেষ খবর
-
একটা ভুলেই হাতছাড়া ভারতের জয়! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা দেখছেন শুভমান?
-
পাকিস্তানের ‘যম’ সুদর্শন! ‘এস-৪০০-এর সন্ধানে ভারতে গুপ্তচর নামান মুনির’, দাবি প্রাক্তন এয়ার মার্শালের
-
স্ত্রীকে চাকরি, অর্থ সাহায্য, সুনীল সিংয়ের নিহত আপ্ত সহায়কের পরিবারের পাশে অর্জুন
-
‘সংখ্যাগরিষ্ঠ জেন জি আরএসএসে আছে’, দাবি বিজেপি নেতার
-
৭২ ঘণ্টায় ভাঙবে চিনের আরও এক হিমবাহ হ্রদ! ‘মৃত্যুপুরী’ নেপালে নয়া আতঙ্ক, ‘বন্ধুত্বে’র খেসারত দিচ্ছে কাঠমান্ডু?