সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকার বদলে প্রশ্ন বিতর্কে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra) ফের তলব করল লোকসভার এথিক্স কমিটি। আগামী ২ নভেম্বর মহুয়াকে ফের তলব করা হয়েছে। এর আগে ৩১ অক্টোবর তলব করা হয়েছিল মহুয়াকে। কিন্তু তৃণমূল সাংসদ ব্যস্ততার কারণ দেখিয়ে সেদিন হাজিরা দিতে অস্বীকার করেছেন।
লোকসভার এথিক্স কমিটিকে (Ethics Committee) চিঠি দিয়ে মহুয়া জানিয়েছিলেন, আগামী ৪ নভেম্বর পর্যন্ত তিনি নিজের সংসদীয় এলাকায় বিজয়া সম্মিলনীতে ব্যস্ত থাকবেন। তাই তাঁকে ৪ নভেম্বরের পরে তলব করা হোক। কিন্তু সেই অনুরোধ রাখল না এথিক্স কমিটি। তৃণমূল সাংসদকে তলব করা হল ২ নভেম্বরই।
[আরও পড়ুন: পাতায় পাতায় বিপুল লেনদেনের হিসাব! আর কী রয়েছে জ্যোতিপ্রিয়র নাম লেখা ‘মেরুন ডায়েরি’তে?]
এদিকে এসবের মধ্যেই মহুয়া আবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরণ ঘটিয়েছেন। তৃণমূল (TMC) সাংসদ স্বীকার করে নিয়েছেন ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকে সংসদের ওয়েবসাইটের লগইন আইডি তিনি দিয়েছিলেন। তবে তাঁর দাবি, সংসদের রুল বুকে কোথাও লেখা নেই যে সংসদের লগইন আইডি অন্য কাউকে দেওয়া যাবে না। অন্য সব সাংসদদের লগ ইন আইডি-ই একাধিক ব্যক্তি ব্যবহার করেন।
[আরও পড়ুন: ‘ধর্ষণ, লুঠ, ডাকাতিতে মুসলিমরাই এক নম্বর’, সংখ্যালঘু নেতার মন্তব্যে তুঙ্গে বিতর্ক]
মহুয়ার দাবি, হীরানন্দানি গ্রুপের থেকে কোনও আর্থিক সুবিধা তিনি পাননি। তবে কয়েকটি উপহার যে পেয়েছেন সেটাও মেনে নিয়েছেন। মহুয়ার দাবি, হীরানন্দানি গ্রুপের (Hiranandani Group) থেকে তিনি পেয়েছেন একটি স্কার্ফ, কটা লিপস্টিক, আই শ্যাডো এবং আরও কিছু মেকআপ সামগ্রী। আর কোনও উপহার তিনি পাননি।
এদিন পালটা আদানিদের কাঠগড়ায় তুলেছেন তিনি। মহুয়ার দাবি, হীরানন্দানি গ্রুপ তাঁকে কোনও আর্থিক সুবিধা দেয়নি। উলটে আদানি গ্রুপই তাঁকে মুখ বন্ধ রাখার জন্য বৈঠকে বসার প্রস্তাব দিয়েছিল। লোকসভার দুই সাংসদের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল আদানি গোষ্ঠী।
সর্বশেষ খবর
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের
-
এক আইডিতে মার্কশিট, সার্টিফিকেট, ডিগ্রি! ‘এক দেশ, এক পড়ুয়া পরিচয়’ এবার বাংলাতেও
-
কপালে ‘খ’, পরনে শাড়ি! পডকাস্টে যন্ত্রণার কথা তুলে ধরে স্যান্ডি বললেন, ‘মুখে মূত্রত্যাগ করেছিল’