সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেড়মাস আগেই মুম্বই পুলিশ বলেছিল মমতা কুলকার্নি ড্রাগ পাচারের বড়সড় চক্রে যুক্ত রয়েছেন৷ বিদেশে তো বটেই, ভারতেও ড্রাগ নিয়ে আসার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এককালে বলিউডের এই সুন্দরী নায়িকার৷ তবে হাতে সেই সময় যথেষ্ট প্রমাণ ছিল না পুলিশের৷ তাই মমতা কুলকার্নির বিরুদ্ধে কোনওরকম আইনি পদক্ষেপ করতে পারেনি তারা৷ কিন্তু, তদন্ত চলছিল৷ অবশেষে মিলল প্রমাণ৷
দেশের সবচেয়ে বড় ড্রাগ পাচার চক্রে যুক্ত আট জনকে গ্রেফতার করার পর তাদের জেরা করে পুলিশ জানতে পারল ভারতে ড্রাগ পাচারের নেটওয়ার্কের নিউক্লিয়াস এই বলিউড সুন্দরীই৷ আর তার ড্রাগ সাম্রাজ্যের নিয়ন্ত্রণ রয়েছে স্বামী ভিকি গোস্বামীর হাতে৷ বর্তমানে কেনিয়াবাসী মমতা কুলকার্নির উপর দীর্ঘদিন ধরেই কড়া নজর রেখেছিল পুলিশ ও গোয়েন্দারা৷ তাদের দেওয়া তথ্যই শনিবার নিশ্চিত করল ধৃত ড্রাগ পাচারকারীরা৷ পুলিশকে তারাই জানিয়েছে, ভিকি গোস্বামীর ক’য়েক হাজার কোটি টাকার ড্রাগ সাম্রাজ্যের আসল মুখ মমতা কুলকার্নিই৷ তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করতে চলেছে ইন্টারপোল৷
সর্বশেষ খবর
-
অর্জুন জয়ের ৩ দিন পরেই সাফল্য, ১৫ বছর পর বিশ্ব ব্যাডমিন্টনে পদক ভারতের জলি-গোপীচাঁদের
-
কাঁথির শান্তিকুঞ্জে শিশির সাক্ষাতে জুন, কী কথা হল দু’জনের?
-
দলের সঙ্গে বিদেশ সফরে যাননি, কেরিয়ার নিয়েও বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন শচীন-পুত্র অর্জুন
-
২০০০ বছর আগে ব্যবহৃত হত গর্ভনিরোধক হিসেবে, খোঁজ মিলল বিলুপ্ত জাদুকরী গাছের!
-
যাতায়াতে ৬ ঘণ্টা, সামান্য বেতনে চলে না সংসার! যুবকের হাহাকারে চোখে জল নেটপাড়ার