সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুবতীর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠিক করেছিল পরিবার। বিয়ে রুখতে প্রেমিকের সঙ্গে মিলে ঠাকুমাকে খুন! আশা ছিল ঠাকুমার মৃত্যু হলে পিছিয়ে যাবে বিয়ে। পালিয়ে যাবেন প্রেমিকের সঙ্গে। এতকিছুর পর তাঁর বিয়ে আটকায়নি। ঘটনার প্রায় ২০ দিন পরে ঠাকুমাকে খুনের অভিযোগে যুগলকে গ্রেপ্তার করল পুলিশ।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে। অভিযুক্ত যুবতীর নাম রুবি। বয়স ২৩ বছর। স্থানীয় এক যুবক রবিশংকরের সঙ্গে প্রেম ছিল তাঁর। মোটরসাইকেলে গ্যারজ চালানো যুবকের সঙ্গে সম্পর্ক মেনে নেয়নি রুবির পরিবার। অন্যত্র বিয়ে ঠিক হয় তাঁর। ১৮ নভেম্বর বিয়ের দিন ছিল। কিন্তু তা মানতে পারেননি যুবতী। প্রেমিকের সঙ্গে মিলে ঠিক করেন ঠাকুমাকে খুন করবেন।
পরিকল্পনা মাফিক ১১ নভেম্বর ছাগল চরানোর, নাম করে ঠাকুমাকে গুলি করে খুন করেন রুবি ও রবিশংকর। তারপর সেখান থেকে পালিয়ে যান তাঁরা। ফিরে যান যে যাঁর বাড়ি। তারপর বাড়ি থেকে দেহ উদ্ধার হয় বৃদ্ধা চন্দ্রাবতীর(৬২)। যুগল ভেবেছিলেন এবার বিয়ে বন্ধ হয়ে যাবে। কিন্তু তা হয়নি। নির্ধারিত দিনেই বিয়ে হয়ে যায় রুবির।
এদিকে মৃতদেহ উদ্ধার করে তদন্তে নামে পুলিশ। উদ্ধার করা হয় খুনে ব্যবহৃত বন্দুকটি। বিভিন্ন সূত্র ধরে রুবি ও রবিশংকেরর কাছে পৌঁছন তদন্তকারীরা। তাঁদের গ্রেপ্তার করা হয়। তারপর আসল বিষয়টি সামনে আসে। পুলিশের দাবি, দু’জনে ঠাকুমাকে খুনের বিষয়টি স্বীকার করেছেন। আলিগড়ের সার্কেল অফিসার শিবম সিং বলেন, “রুবি ও রবিশংকরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা অপরাধ স্বীকার করেছে।”
সর্বশেষ খবর
-
দুর্ঘটনার কবলে পড়েও মেলেনি ক্ষতিপূরণ, টিকিট নিয়ে প্রশ্ন তুলতেই রেলকে ভর্ৎসনা হাই কোর্টের
-
‘তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ শুভ…’, শুভশ্রীকে মন কেমনের চিঠি ‘ডিরেক্টর’ দেবের
-
রান্নাঘর ভর্তি আরশোলা, ক্রিকেটারদের আমিষ চা! মুম্বই ক্রিকেট সংস্থার রেস্তরাঁ দেখে অগ্নিশর্মা তুকারাম
-
পাহাড় ডাকছে? পিঠে ব্যাগ তোলার আগে শরীরের এই পরীক্ষাগুলি করিয়ে নিন
-
ব্রহ্মপুত্রে ‘টাইমবোমা’ চিনের, নেপাল বিপর্যয়ে বিপদঘণ্টা ভারতের! কী করবে দিল্লি?