সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানায় কংগ্রেস নেত্রী হিমানি নারওয়াল হত্যাকাণ্ডে অবশেষে পুলিশের জালে এক অভিযুক্ত। হিমানির দেহ উদ্ধারের দুই দিন পর এক সন্দেহভাজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে সোমবার হরিয়ানা পুলিশের তরফে জানানো হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে রহস্যের জট খোলার চেষ্টা করছেন তদন্তকারীরা।
শনিবার রোহতকের বাসস্ট্যান্ডের ধারে পরিত্যক্ত নীল স্যুটকেস থেকে উদ্ধার হয় ২২ বছরের হিমানি নারওয়ালের মৃতদেহ। ওই তরুণীর হাতে ছিল মেহেন্দি, গলায় স্কার্ফ। তাঁর শরীরে নির্যাতনের চিহ্ন স্পষ্ট। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তরুণীকে শারীরিক ভাবে নিগ্রহ করা হয়েছে। তারপর শ্বাসরোধ করে খুন করা হয়েছে। প্রমাণ লোপাটের উদ্দেশে দেহটি সুটকেসে ভরে ফেলে দেওয়া হয়। ভারত জোড়ো যাত্রার সময় খোদ রাহুল গান্ধীর হাত ধরে হাঁটতে দেখা গিয়েছিল হরিয়ানা কংগ্রেসের দাপুটে নেত্রী হিমানিকে। তাঁর এই মর্মান্তিক মৃত্যু সাড়া ফেলে দেয় দেশে।
এহেন পরিস্থিতির মাঝেই রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করেন হিমানির মা সবিতা নারওয়াল। এই হত্যাকাণ্ডে কংগ্রেসের দিকেই অভিযোগের আঙুল তোলেন তিনি। বলেন, “আমার মেয়ে দলের জন্য অনেক আত্মত্যাগ করেছে। কংগ্রেসের বহু শীর্ষ নেতা আমাদের বাড়িতে আসতেন। হিমানির এই রাজনৈতিক উত্থানের জেরে দলের অনেকে নিজের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে শঙ্কিত ছিলেন। যার জেরেই এই খুন হয়ে থাকতে পারে।”
সবিতা আরও বলেন, “গত ২৭ ফেব্রুয়ারি শেষবার মেয়ের সঙ্গে কথা হয়েছিল তাঁর। একদিন পর কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুদার সঙ্গে একটি সভায় যোগ দেওয়ার কথা ছিল তাঁর। তবে বারবার হিমানিকে ফোন করেও ফোনে পাওয়া যায়নি।” এমনকি খুনের ঘটনার পর কংগ্রেসের কোনও নেতা তাদের সঙ্গে যোগাযোগ বা খুনের ঘটনায় অপরাধীর ফাঁসির দাবিও জানায়নি। হত্যাকাণ্ডকে ঘিরে রাজনৈতিক ডামাডোলের মাঝেই সোমবার এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ।
সর্বশেষ খবর
-
এলাহাবাদ হাই কোর্টের তীব্র ভর্ৎসনা জ্ঞানেশ-কন্যাকে, বঙ্গতনয়া আকৃতিকে ৫ লক্ষ ক্ষতিপূরণেরও নির্দেশ
-
পার্লামেন্ট-সহ ভারতের ৩২ বায়ুসেনা ঘাঁটি ধ্বংস! এআই ভিডিওয় ‘সিঁদুরে জ্বালা’ জুড়োচ্ছে পাকিস্তান
-
মাদকের বাড়বাড়ন্ত কেন? মন্ত্রীকে প্রশ্ন করতেই ‘শাসানি’, পাঞ্জাবে ‘আত্মঘাতী’ অসহায় কৃষক
-
‘দেশু ৭’-এর প্রথম গান মুক্তির পরই রেকর্ড, এক মিলিয়ান পেরিয়ে উচ্ছ্বসিত দেব-শুভশ্রী
-
‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরতও হবে’, জিটিএ দুর্নীতি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর