সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে বেড়াতে আসা কোরিয়ার এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হল রাজস্থানের (Rajasthan) যোধপুরে (Jodhpur)। ওই তরুণী একজন ব্লগার। তিনি ভিডিও তোলার সময়ই ওই ঘটনা ঘটে। ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা।
কী দেখা গিয়েছে ওই ভিডিওয়? ওই তরুণী তাঁর ব্লগের জন্য ভিডিও তুলছিলেন। সেই সময়ই অভিযুক্তকে স্ক্রিনে দেখা যায়। প্রথমে তরুণী ভেবেছিলেন ওই ব্যক্তি সিঁড়ি দিয়ে নামতে চাইছেন। তিনি একটু সরে এসে অভিযুক্তকে যাওয়ার জায়গাও করে দেন। কিন্তু অভিযুক্ত যাননি। তিনি তরুণীর পিছু নেন। এরপরই তাঁকে দেখা যায় নিজের পুরুষাঙ্গ ওই তরুণীকে দেখিয়ে অশ্লীল ইঙ্গিত করতে। এরপরই ওই তরুণী চিৎকার করে দৌড়তে থাকেন। ভিডিওয় ধরা রয়েছে সবই।
[আরও পড়ুন: কর্ণাটক নির্বাচনে জেডিএসের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ! ভোট কাটার আশঙ্কায় হাত শিবির]
দিল্লির মহিলা কমিশনের সভাপতি স্বাতী মালিওয়াল ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, ‘যোধপুরে যৌন হয়রানির শিকার হওয়া এক কোরিয়ান ব্লগারের ভিডিও প্রকাশ্যে এসেছে। এটা অত্যন্ত জঘন্য বিষয় ও লজ্জাজনক। এই সব মানুষরা আমাদের মহান দেশটির ভাবমূর্তি ধ্বংস করছে।’ সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের কাছেও চিঠি লিখে অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আরজি জানাবেন।
[আরও পড়ুন: ‘শাহ-শিণ্ডেরা রোদে বসলে ১০ লক্ষ টাকা দেব’, গরমে ১৩ জনের মৃত্যুতে কটাক্ষ AIMIM সাংসদের]
সর্বশেষ খবর
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার
-
এনআইএর জালে আরও এক তৃণমূল নেতা, এবার গ্রেপ্তার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ
-
মদ্যপ স্বামীকে পিটিয়ে মেরে মন্দিরে ক্ষমাপ্রার্থনা, থানায় গিয়ে তরুণী বললেন ‘ওকে খুন করেছি’
-
বিশ্বকাপে নামবেন চার ‘ভারতীয়’, মাঠে দাপানো চারমূর্তির দিকে নজর দেশের ফুটবলপ্রেমীদের