সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোশালার একাধিক গরুকে ধর্ষণের অপরাধে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ নক্কারজনক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফৈজাবাদের অযোধ্যায়৷ ধৃতের নাম রাজকুমার৷ গোশালার সিসিটিভি ফুটেজ দেখে ধৃতের কুকীর্তি প্রকাশ্যে এসেছে বলে জানিয়েছে পুলিশ৷ গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷
[ আরও পড়ুন: প্রকাশ্যেই ঝাঁকে ঝাঁকে গুলি, দিল্লির রাস্তায় খুন টিকটক সেলেব্রিটি ]
পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক নবাবগঞ্জের গোণ্ডা এলাকার বাসিন্দা৷ কাজের সূত্রে অযোধ্যার কর্তালিয়া বাবা আশ্রমের গোশালায় প্রায়শই যাতায়াত ছিল তার৷ এবং সেই সুযোগেই গোশালার সাতটি গরুকে নিজের লালসার শিকার করে অভিযুক্ত৷ গোশালার সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটি প্রথম প্রকাশ্যে আনেন আশ্রমের নিরাপত্তারক্ষীরা৷ একাধিক গরুকে ধর্ষণ করতে দেখা গিয়েছে অভিযুক্তকে। তাকে পাকড়াও করতে ফাঁদ পাতেন রক্ষীরা৷ আশ্রমের স্বেচ্ছাসেবকদের অভিযুক্তের উপর নজরদারির নির্দেশ দেওয়া হয়৷ জানা গিয়েছে, চলতি সপ্তাহে আবারও একই কাজের চেষ্টা করে রাজকুমার৷ তখনই তাকে হাতেনাতে পাকড়াও করেন গোশালার রক্ষীরা৷ বেধড়ক মারধর করা হয় তাকে৷ এরপর তুলে দেওয়া হয় অযোধ্যা পুলিশের হাতে৷
[ আরও পড়ুন: ‘সিংহের গুহায় ঢুকেছিলাম ভুল বোঝাতে’, RSS-এর অনুষ্ঠানে যোগ নিয়ে বললেন প্রণব ]
ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও ৫১১ ধারায় পশু নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে বলে জানান অযোধ্যা পুলিশের এসপি যোগেন্দ্র কুমার৷ জেরায় ধৃত রাজকুমার নিজের দোষ কবুল করেছে বলে সূত্রের খবর৷ মদ্যপ অবস্থায় এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে সে জানিয়েছে৷ কর্তালিয়া বাবা আশ্রমের এক ধর্মগুরু জানান, সিসিটিভি ফুটেজে ধৃতকে একের পর এক সাতটি গরুকে ধর্ষণ করতে দেখা গিয়েছে৷ তবে এই ঘটনায় স্বভাবতই নড়েচড়ে বসেছেন বিভিন্ন পশুসুরক্ষা সংগঠনের কর্মীরা৷ চলতি বছরের শুরুতেই এমন একটা ন্যক্কারজনক ঘটনা প্রকাশ্যে আসে দিল্লি-এনসিআর এলাকায়৷ সেবারও একটি গর্ভবতী ছাগলকে ধর্ষণের অভিযোগ ওঠে আট ব্যক্তির বিরুদ্ধে৷ তাদের গ্রেপ্তারও করে পুলিশ৷
সর্বশেষ খবর
-
বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্সে রুপো বসন্তের, হাই জাম্পে ভারতের নতুন ইতিহাস
-
২ কয়লা মাফিয়াকে নিয়ে তল্লাশি এসটিএফের, বিরাট অস্ত্রভাণ্ডারের খোঁজ ইসিএলের পরিত্যক্ত আবাসনে!
-
অনুপ্রবেশ-চোরাচালানে বাধা! ভারতীয় চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশি দুষ্কৃতীরা, হুলস্থূল জলপাইগুড়িতে
-
ফের ভবানী ভবনে অভিষেকের পিএ সুমিত, জমি দুর্নীতিতে টানা দু’দিন জিজ্ঞাসাবাদ সিআইডির
-
‘বাবা-মায়েরা যা পারেনি, তোমরা করেছ’, জেন জি-কে বার্তা রাহুলের, ঝাড়খণ্ড মনে করাল বিজেপি