সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছিনতাইয়ে বাধা দেওয়ায় যুবককে ছুরির কোপ! হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যু হল ওই যুবকের। মৃতের নাম অমিত কুমার। এই ঘটনার তদন্তে নেমে তিন কিশোরকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি ছুরি, খোওয়া যাওয়া মানি ব্যাগ ও ফোন উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ জুন রাতে এই ঘটনা ঘটে। পুলিশের কাছে খবর যায় রক্তাক্ত অবস্থায় এক যুবক রাস্তায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানেই গুরুতর জখম অবস্থায় চিকিৎসা চলছিল তাঁর। জানা গিয়েছে, অমিতের ডানদিকের বুকে গভীর ক্ষত ছিল।
এদিকে এই ঘটনার পর পুলিশের তরফে একটি মামলা দায়ের করা হয়। কোনও প্রতক্ষদর্শী না থাকায় প্রথম দিকে বেশ হোঁচট খান তদন্তকারীরা। এরপরেই বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ জোগাড় করে পুলিশ। এরপরই এই তিন কিশোরের ব্যাপারে জানতে পারেন তদন্তকারীরা। প্রথমে আটক করা হয় ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অপরাধের কথা স্বীকার করে নেয়। এরপরই ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মৃতের খোওয়া যাওয়া মানি ব্যাগ ও মোবাইল। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুধুমাত্র ছিনতাইয়ে বাধা পেয়ে কেন তারা এক ব্যাক্তির ওপর এভাবে হামলা করল, সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সর্বশেষ খবর
-
৭০০ বাস ‘ব্যবহারের অযোগ্য’, অমিল চালক-কন্ডাক্টরও, পুজোর আগে কি চালু হবে ‘পিঙ্ক কার্ড’?
-
২৫৮ জন যাত্রী-সহ সমুদ্রে ডুবল বোট! সাইপ্রাসে মর্মান্তিক দুর্ঘটনা, শুরু উদ্ধারকাজ
-
চিন সীমান্ত ছিল ৫ মিনিট দূরেই! নেপালের ফ্রেন্ডশিপ ব্রিজ পেরতে পেরেছিলেন শর্মিষ্ঠা? স্ত্রীর চিন্তায় দিশেহারা শুভ্রাংশু
-
পাক ম্যাচে বিরাট ভুল, কুলদীপের উপর রেগে আগুন সূর্য, ভাইরাল ভিডিওর নেপথ্যে কোন ঘটনা?
-
গোরক্ষপুরকে স্পেনের সঙ্গে তুলনা রবি কিষানের! হেসে লুটোপুটি যোগী আদিত্যনাথ