সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীর সঙ্গে বচসার জেরে দুই সন্তানকে জঙ্গলে ফেলে আসলেন বাবা। উত্তরপ্রদেশের রামপুরে ১৮ মাস ও ৩০ মাস বয়সি দুই কন্যাসন্তানের পা বেঁধে তাদের জঙ্গলে ফেলে আসেন বাবা মহম্মদ রফি। আর এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়িয়েছে। পরে যদিও গ্রামবাসীদের তৎপরতায় উদ্ধার করা হয় দুই শিশুকন্যাকে।
কিন্তু প্রতিবেশীরা রফির বিরুদ্ধে পুলিশে কোনও অভিযোগ জানায়নি বলে জানা গিয়েছে। সন্তানদুটির ভবিষ্যতের কথা ভেবেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও রফি জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সন্তানদের জঙ্গলে ফেলে রেখে আসার পর তাঁর নিজেরই অনুতাপ হয়েছিল। সেই সময় সন্তানদের জঙ্গলে ফিরিয়ে আনতে গেলেও, শিশুদের সেখানে খুঁজে পাননি তিনি।
পুলিশ আধিকারিক ওয়াহিদ খান জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে মহম্মদ রফির অশান্তি হয়েছিল। তখন রাগ করেই সে তার দুই সন্তানকে রামপুরে এনে তাদের পা বেঁধে জঙ্গলে ফেলে চলে আসে। ঘটনাটি এক স্থানীয় গ্রামবাসী মহম্মদ আকবরের নজরে আসে। তিনিই পুলিশে খবর দেন। পুলিশ এসে বাচ্চা দুটিকে রামপুর থানায় নিয়ে যায়। এরপর মহম্মদ রফি তাঁর সন্তানদের ফেরত চাইলেও পুলিশ সন্তানদের ফিরিয়ে দেয়নি। পরে শিশু দুটি মাকে আসতে দেখে কেঁদে উঠলে, পুলিশ বাচ্চা দুটিকে তার বাবা-মায়ের হাতে তুলে দেয়।
সর্বশেষ খবর
-
মৃত্যুর ঠিক আগে স্বপ্নে আসেন মৃত প্রিয়জন! হঠাৎ কেন ভেসে ওঠে চেনা মুখ? কী বলছে বিজ্ঞান?
-
প্রাচীন মৈত্রী! মোদি-পেজেশকিয়ান বৈঠকের পর দিল্লির প্রশংসায় ইরান, কোন ‘বার্তা’ আমেরিকাকে?
-
পাঞ্জাব লিগে গিলের চার-ছক্কার তাণ্ডব থামাতে বল হাতে অভিষেক, দুই বন্ধুর দ্বৈরথে জিতল কে?
-
অনীত থাপার ইস্তফার পর বড় সিদ্ধান্ত রাজ্যের, প্রশাসক নিয়োগ জিটিএতে, কাটবে অচলাবস্থা?
-
এলাহাবাদ হাই কোর্টের তীব্র ভর্ৎসনা জ্ঞানেশ-কন্যাকে, বঙ্গতনয়া আকৃতিকে ৫ লক্ষ ক্ষতিপূরণেরও নির্দেশ