Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬

ছিল অটো হল স্করপিও, তাক লাগানো কাজের উপহার চার চাকা

মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান পুরস্কৃত করল এই অটোচালককে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০১৭, ১৩:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০১৭, ১৩:৩১

options
link
ছিল অটো হল স্করপিও, তাক লাগানো কাজের উপহার চার চাকা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৃষ্টিশীলতার কোনও গণ্ডি নেই। সে অটোমোবাইল ইঞ্জিনিয়ার হোন বা অটোচালক- যে কেউ তাঁর সৃষ্টিতে তাক লাগিয়ে দিতে পারেন। ঠিক সেই কাজই করলেন কেরলের সুনীল পিএস। তিনি পেশায় অটোচালক। কিন্তু স্বয়ং মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান তাঁর কাজে মুগ্ধ। আর সুনীলকে তাই উপহার দিলেন একটি চার চাকার গাড়ি।

শহিদের সন্তানদের জন্য বিনামূল্যের আবাসিক স্কুল খুলবেন রামদেব ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তা কী কাজ করে তাক লাগালেন সুনীল? তিন চাকার অটো যে ধারে ভারে কোনওভাবে পিছিয়ে নয়, তাই-ই বুঝিয়ে দিলেন। ছাপোষা অটোকেই ভাবনার গুণে বদলে দিয়েছিলেন স্করপিওতে। তিন চাকার স্করপিও ব্যাপারটা অবাক মনে হলেও সুনীল কিন্তু বেশ সাবলীলভাবেই সে কাজ করেছিলেন। কেউ তাঁর সেই অভিনব কাজের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ঘুরতে ঘুরতে সে ছবি নজরে পড়ে মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রার। জনপ্রিয় গাড়িটির যে এমন রূপ দেওয়া যায় তা তিনিও কল্পনা করেননি। সুনীলের এই কাজে মন্ত্রমুগ্ধ আনন্দ তখনই ঠিক করেন সে গাড়ি রাখবেন সংস্থার সংগ্রহশালায়। টুইটারেই তিনি আবেদন জানান যে এই গাড়ির মালিকের খোঁজ পেতে চান তিনি। অটো কাম স্করপিওটিকে তিনি কিনে নিতে চান। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের দৌলতেই অবশেষে ওই অটোচালকের খোঁজও পেয়েছিলেন। তারপর কথামতো তাঁর অটো চলে গেল মাহিন্দ্রার সংগ্রহশালায়। তাহলে সুনীলের চলবে কী করে? না চলার অবশ্য কোনও কারণ নেই। কেননা এই অভিনব কাজের পুরস্কারস্বরূপ সংস্থা থেকে একটি চার চাকা উপহার পেলেন তিনি। কে বলে সৃষ্টিশীলতার কোনও স্বীকৃতি নেই! এই অটোচালক যেন দেখিয়ে দিলেন সবই সম্ভব।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.