সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের জেরে গোটা দেশ তোলপাড়৷ এই ইস্যুতে সংসদেও সরকারবিরোধী বাগ-বিতণ্ডা কম হচ্ছে না৷ কিন্তু তাই বলে কিনা আত্মহত্যা ? তাও যে সে ভাবে নয়, খোদ সংসদ ভবনের মধ্যে থেকেই ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি৷ যদিও অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে লোকসভা কক্ষ থেকে বের করে দেন মার্শালরা৷
শুক্রবার লোকসভায় অধিবেশন চলাকালীন নোট বাতিল ইস্যুতে ফের বিরোধীদের হই-হট্টগোলে উত্তাল হয় সংসদ৷ অধিবেশন মুলতবি করে দেন অধ্যক্ষ সুমিত্রা মহাজন৷ আর তিনি সংসদ ভবন থেকে বেরিয়ে যেতেই দর্শক গ্যালারি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন এক ব্যক্তি৷ জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম রাকেশ সিং বাঘেল৷ তিনি উত্তর প্রদেশের বাসিন্দা৷ তিনিও নাকি অধিবেশন চলাকালীন বিরোধীদের হই-হট্টগোলের সময় স্লোগান দিতে থাকেন৷ বিরোধীরা স্লোগান দিতে দিতে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকলে হঠাৎ ওই ব্যক্তি দর্শক গ্যালারি থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন৷ এরপরই নিরাপত্তারক্ষীরা তাঁকে সরিয়ে নিয়ে যায়৷ রাকেশ সিং বাঘেলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ৷ জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বুলন্দশহরের সাংসদ ভোলা সিং-এর সুপারিশে তিনি লোকসভায় ঢুকেছিলেন৷
জানা গিয়েছে, অধ্যক্ষ কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পরই ঘটনাটি ঘটে৷ তবে বিষয়টি জানার পর অধ্যক্ষ সুমিত্রা মহাজন বলেন, লোকসভার নিরাপত্তার প্রশ্নে এই ঘটনা নিন্দনীয়৷
সর্বশেষ খবর
-
‘আপনার ছেলে বেঁচে আছে’, শেষকৃত্যের ১৫ দিন পর পরিবারের কাছে ফোন! তারপর…
-
দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বিল্ডিং! ধ্বংসস্তূপে চাপা পড়ার আশঙ্কা বহু পড়ুয়ার
-
‘ভগবান সব দেখছেন, আপনাদের পাশে চাই’, পরকীয়া বিতর্কের মাঝে আকুতি গোবিন্দার
-
স্বামী, শ্বশুর-সহ প্রাক্তন প্রেমিকের সঙ্গে উদ্দাম যৌনতা, ‘মির্জাপুর’এ শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ রসিকার
-
বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে বিপদ! মহিলাকে ‘ধর্ষণ’, ধৃত ২