Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ২৪ জুন ২০২৬
Bengaluru

ব্যস্ত রাস্তায় স্ত্রীর গলায় ছুরি চালানোর চেষ্টা! স্বামীকে গণধোলাই উত্তেজিত জনতার, ভাইরাল ভিডিও

দ্বিতীয় বিয়ের পর সঞ্জয় সোনালিকে নিয়ে বেঙ্গালুরুতে চলে আসেন। দু'জনেই শহরের একটি পোশাক নির্মাণ সংস্থায় কাজ করতেন। পুলিশের দাবি অনুযায়ী, মদ্যপ অবস্থায় দিনের পর দিন স্ত্রীর উপর অত্যাচার করে গিয়েছেন সঞ্জয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২৬, ১৮:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২৬, ১৮:৫৭

options
link
ব্যস্ত রাস্তায় স্ত্রীর গলায় ছুরি চালানোর চেষ্টা! স্বামীকে গণধোলাই উত্তেজিত জনতার, ভাইরাল ভিডিও zoom
প্রতীকী ছবি।

ব্যস্ত রাস্তায় স্ত্রীর গলায় ছুরি চালানোর চেষ্টা স্বামীর। যদিও পথচলতি মানুষের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন মহিলা। গত বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কর্নাটকের বেঙ্গালুরুর দাসানাপুরায়। মহিলাকে উদ্ধার করার পর রীতিমতো গণধোলাই দেওয়া হল অভিযুক্তকে। জনরোষ থেকে অভিযুক্তকে উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবকের নাম সঞ্জয় ও স্ত্রী সোনালি। দ্বিতীয় বিয়ের পর সঞ্জয় সোনালিকে নিয়ে বেঙ্গালুরুতে চলে আসেন। দু’জনেই শহরের একটি পোশাক নির্মাণ সংস্থায় কাজ করতেন। পুলিশের দাবি অনুযায়ী, মদ্যপ অবস্থায় দিনের পর দিন স্ত্রীর উপর অত্যাচার করে গিয়েছেন সঞ্জয়। লাগাতার নির্যাতনে অতিষ্ঠ হয়ে আলাদা থাকতে শুরু করেন সোনালি। এর জেরে একাধিকবার সোনালিকে খুনের হুমকিও দেয় সঞ্জয়। বৃহস্পতিবার দুপুরে রাস্তায় তাঁকে একা পেয়ে ছুরি হাতে প্রাণঘাতী হামলা চালায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনার যে ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, ব্যস্ত রাস্তায় বাইক থামিয়ে উলটো দিক থেকে আসা সোনালির উপর হামলা করেন সঞ্জয়। ছুরি হাতে সোনালির গলা কাটার চেষ্টা করেন তিনি। প্রত্যক্ষদর্শীরা এই ঘটনা দেখে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েন সঞ্জয়কে পেড়ে ফেলে উদ্ধার করা হয় মহিলাকে। এরপর রীতিমতো গণধোলাই দিয়ে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সোনালি সরাসরি সঞ্জয়ের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের না করলেও একটি এনসিআর নথিভুক্ত হয়েছে। পরে পুলিশের তরফে ওই দম্পতিকে কাউন্সিলিংয়ের জন্য পাঠানো হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.