Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
Rohtak

রোহতকের বাজারে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত অন্তত ৩, পুড়ে ছাই ১০টি দোকান

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় ডি-পার্ক বাজার অবস্থিত একটি জুতোর শোরুমে আচমরা আগুন লেগে যায়। কয়েক মিনিটের মধ্যেই বাজারের একটি বড় অংশে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢাকে আকাশ। এরপরই এলাকায় হুলস্থুল পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ০৯:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ০৯:৫৪

options
link
রোহতকের বাজারে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত অন্তত ৩, পুড়ে ছাই ১০টি দোকান zoom
রোহতকের বাজারে বিধ্বংসী আগুন। ছবি: সংগৃহীত।

হরিয়ানার রোহতকের একটি বাজারে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই প্রায় ১০টি দোকান। অগ্নিকাণ্ডে এখনও তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কিন্তু কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় ডি-পার্ক বাজার অবস্থিত একটি জুতোর শোরুমে আচমরা আগুন লেগে যায়। কয়েক মিনিটের মধ্যেই বাজারের একটি বড় অংশে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢাকে আকাশ। এরপরই এলাকায় হুলস্থুল পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। আতঙ্কে বহু দোকানদার তাঁদের দোকান থেকে জিনিসপত্র বের করতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে ৩ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। এছড়াও অন্তত ১০টি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে কত ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এ প্রসঙ্গে রোহতকের সাংসদ দীপেন্দ্র হুডা বলেন, “স্থানীয়রা আমাকে জানিয়েছেন দমকল পৌঁছতে দেরি করায় আগুন বড় অংশে ছড়িয়ে পড়ে। প্রায় প্রায় ১০ থেকে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানতে পেরেছি।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.