আহমেদাবাদের একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন দশ জনেরও বেশি। সূত্রের খবর, কারখানাটি বেআইনিভাবে চলছিল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামোল-গাত্রাদ রোডের পাশে একটি খোলা জায়গায় অবস্থিত কারখানাটি। শনিবার সকালে সেখানে আচমকা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তারপরই কারখানাটিতে আগুন লেগে যায়। ভয় পয়ে বাইরে আসেন স্থানীয় বাসিন্দারা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং অ্যাম্বুল্যান্স। জানা গিয়েছে, দুর্ঘটনার সময়ে কারখানায় বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। প্রাথমিকভাবে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে তা বেড়ে দাঁড়ায় ৮। আহতের সংখ্যা ১০ জনেরও বেশি। কিন্তু কী কারণে বিস্ফোরণ হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, কারখানার অপারেটরের নাম মেহুল দোদিয়া। তদন্তকারীরা জানাচ্ছেন, কারখানাটির লাইসেন্স অনেক আগেই বাতিল করে দেওয়া হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সেখানে কার্যক্রম চলছিল। মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তারও ঘোষণা করেছেন তিনি।
সর্বশেষ খবর
-
রাজারহাট বিস্ফোরণে পুলিশের জালে মূল অভিযুক্ত, সোদপুর থেকে গ্রেপ্তার শামিম
-
‘মামলা থেকে সরে যান’, হুমকি দিয়েই ছুরি নিয়ে হামলা! বাপ্পাদিত্যের বিরুদ্ধে থানায় আইনজীবী
-
জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতা কার্তিক, সেরা ছবি শ্রীকান্ত, দেখুন তালিকা
-
অনশনে অটল, চিকিৎসা নিতেও অস্বীকার! ‘সোনমের স্বাস্থ্যের আরও অবনতি’, জানাল হাসপাতাল
-
এতদিন এড়িয়েছেন আরশোলার ছোঁয়া, ওয়াংচুককে পুলিশ সরাতেই মুখ খুললেন রাহুল