Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
May Weather Forecast

গরমের জ্বালা জুড়োবে বারিধারায়, মে মাসে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি দেশজুড়ে!

তবে বৃষ্টিপাতের বণ্টন অসম হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০২৬, ১৩:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০২৬, ১৩:৩১

options
link
গরমের জ্বালা জুড়োবে বারিধারায়, মে মাসে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি দেশজুড়ে! zoom
অঝোর বৃষ্টি কলকাতায়। নিজস্ব চিত্র
Advertisement

গত দু’দিন ধরে বাংলার আবহাওয়া রীতিমতো মনোরম। গরমের ভ্রূকুটিকে উড়িয়ে দিয়ে স্বস্তির বৃষ্টিতে বিরাট পতন পারদে। হাওয়া অফিস বলছে, গোটা মে মাস ধরেই এমন আবহাওয়া ফিরে ফিরে আসবে। কেননা দেশজুড়েই প্রাক-বর্ষার বৃষ্টিপাত হবে স্বাভাবিকের থেকে অনেক বেশি। সাধারণত এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হয়ে গোটা মে মাসজুড়েই চলে গ্রীষ্মের দাপট। এবার বৃষ্টির সাহায্যে সেই দাপট থেকে রেহাই মেলে কিনা সেটাই দেখার।

পূর্বাভাস বলছে, বৃষ্টির এলপিএ অর্থাৎ ‘লং পিরিয়ড অ্যাভারেজ’ পেরিয়ে যাবে ১১০ শতাংশ। অর্থাৎ সাধারণত গ্রীষ্মে যে পরিমাণ বৃষ্টি হয় সেই গড় মান এবার থাকবে অনেক বেশি। তথ্য বলছে, ১৯৭১ থেকে ২০২০ সালের মধ্যে মে মাসে বৃষ্টি হয় গড়ে ৬৪.১ মিলিমিটার। উত্তর ভারত-সহ গোটা দেশেই এক ছবি। কিন্তু এবার এই গড় বৃষ্টিকে পিছনে ফেলে আরও বেশি বৃষ্টি হতে চলেছে। তবে বৃষ্টিপাতের বণ্টন অসম হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের বিপাট অংশে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের কিছু নির্দিষ্ট এলাকা, পূর্ব-মধ্য অঞ্চলে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। এই আঞ্চলিক তারতম্য কৃষি পরিকল্পনার ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সেইসব ফসলের ক্ষেত্রে, যা মরশুমের শুরুর দিকের বৃষ্টির ওপর নির্ভরশীল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেই সঙ্গেই দেশের বেশ কয়েকটি অঞ্চলের আবহাওয়া বিষয়ে সতর্কবার্তাও জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমও রয়েছে। আগামী ৫ মে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘনঘন বজ্রপাত ও ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, অল্প সময়ে বেশি বৃষ্টি হওয়ার অর্থই জলে ডুববে শহরাঞ্চল। পাশাপাশি প্রচুর পরিমাণে শস্যেরও ক্ষতি হতে পারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.