সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর উপত্যকায় অশান্তিতে ইন্ধন জোগানোর অভিযোগে পাকিস্তানকে একহাত নিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি৷ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, “কাশ্মীর উপত্যকায় প্রকাশ্যে সংঘর্ষে ইন্ধন যোগাচ্ছে পাকিস্তান৷”
পাশাপাশি কাশ্মীর সমস্যার মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করে মুফতি বলেন, “অশান্ত কাশ্মীর নিয়ে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে চিন্তিত৷ আমাদের মতোই তিনিও চান দ্রুতই ছন্দে ফিরুক কাশ্মীর৷” তাঁর অভিযোগ, ২০০৮ সালে যখন কাশ্মীর উত্তাল হয়ে উঠেছিল, তখন ইউপিএ সরকার পরিস্থিতি এড়িয়ে গিয়েছিল৷ কিন্তু প্রধানমন্ত্রী মোদি কাশ্মীর সমস্যার সমধানে আন্তরিকভাবে চেষ্টা করছেন৷”
পাকিস্তানের সঙ্গে শান্তি স্থাপনে মোদির পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের প্রচেষ্টারও প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, “মোদি পাকিস্তানে গিয়েছেন৷ লাহোরে গিয়েছেন৷ কিন্তু তারপর পাকিস্তান কী করল? পাঠানকোটে হামলা চালাল৷ রাজনাথজি ইসলামাবাদে গিয়েছেন৷ কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কাশ্মীরে সন্ত্রাসবাদ রুখতে যে উদ্যোগ নেওয়ার কথা, পাকিস্তান তা বারবার এড়িয়ে গিয়েছে৷ এবার পাকিস্তানের দায়িত্বশীল দেশ হওয়ার সময় উপস্থিত৷”
উপত্যকার সমস্ত বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলিকে মুখ্যমন্ত্রী অনুরোধ জানিয়েছেন, আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান করতে৷ তাঁর বক্তব্য, “একজন মা হয়ে আমি লজ্জিত হই, যখন দেখি ছোট ছোট শিশুদের হাতে পাথর তুলে তাদের পুলিশকে মারতে শেখানো হচ্ছে৷” হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর আজই প্রথম অশান্ত কাশ্মীর নিয়ে বৈঠক করলেন মোদি ও মেহবুবা মুফতি৷
দেখুন সেই বৈঠকের ভিডিও:
WATCH: Jammu and Kashmir Chief Minister Mehbooba Mufti meets Prime Minister Narendra Modi in Delhi (source: PMO)https://t.co/SkdZQHS23Y
— ANI (@ANI_news) August 27, 2016
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার