সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ বার মেট্রো যাত্রীদের দুর্ভোগ কমাতে উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দিল জাতীয় মানবাধিকার কমিশন৷ বিশেষ করে প্রবীণ নাগরিক, মহিলা ও শিশুদের কথা মাথায় রেখে মেট্রোর কামরা ও প্ল্যাটফর্মে শৌচালয়ের বন্দোবস্ত করতে বলেছে কমিশন৷
সম্প্রতি রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো নির্দেশে কমিশন বলেছে, মেট্রোর কামরা ও প্ল্যাটফর্মে শৌচালয় না রাখার ব্যাপারে রেলের বক্তব্য যুক্তিগ্রাহ্য নয়৷ কলকাতা মেট্রোর ক্ষেত্রে ৪৯ মিনিটে প্রায় সাড়ে ২৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করার সময় বিশেষ করে প্রবীণ, মহিলা, শিশু বা অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে শৌচালয়ে যাওয়ার প্রয়োজন হতেই পারে৷ তাই সব মেট্রো কামরা ও প্ল্যাটফর্মে শৌচালয় রাখার বিষয়টি সহানুভূতিশীল ভাবে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে কমিশন৷ বৃহস্পতিবার রেলমন্ত্রী সুরেশ প্রভু কলকাতায় একটি অনুষ্ঠানে এসে জানান, মেট্রোয় শৌচালয় রাখার বিষয়টি তাঁদের বিবেচনাধীন৷
এর পরই মানবাধিকার কমিশনের পক্ষ থেকে দেশের প্রতিটি মেট্রো স্টেশন এবং মেট্রো রেলে শৌচালয় তৈরির করার নির্দেশ দেওয়া হয়৷ মূলত যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এমন নির্দেশ দিল কমিশন৷ আগামী চার সপ্তাহের মধ্যে এই নির্দেশ মেনে কাজ শুরু করার কথাও জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে৷ দিল্লি মেট্রোর মতো কলকাতাতেও এই নিয়ম মেনে কাজ হবে৷ অর্থাৎ খুব শীঘ্রই মেট্রোতে এই পরিষেবা পাওয়া যাবে, এমনটাই মনে করছেন যাত্রীরা৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার