সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুরে অশান্তি অব্যাহত। দুদিন আগে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন এক পুলিশকর্মী। এবার ইম্ফলে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাংলোর কাছেই অরাজকতা। থানায় হামলা চালিয়ে অস্ত্র লুটের চেষ্টা চালায় দুষ্কৃতীরা। তাদের রুখতে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, অস্ত্র লুটের চেষ্টায় দুষ্কৃতীরা রাজভবনের কাছে ১ নং মণিপুর রাইফেল কমপ্লেক্সে হামলা চালায়। অস্ত্র লুটের চেষ্টাতেই ওই হামলা হয়। দুষ্কৃতীদের রুখতে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় পুলিশ। উল্লেখ্য, পুলিশকর্মীর হত্যার ঘটনার পর ইম্ফলে কারফিউ লাগু করেছিল প্রশাসন। তার মধ্যেই মুখ্যমন্ত্রীর বাংলোর কাছে এই হামলায় মণিপুরের আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
[আরও পড়ুন: ফের খাস কলকাতায় শিক্ষাঙ্গনে র্যাগিং, এবার পড়ুয়াকে শারীরিক নিগ্রহ, কুইঙ্গিত সিনিয়রদের!]
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে মণিপুরের সীমান্তবর্তী মোরেহ শহরে আক্রান্ত হয়েছিলেন পুলিশকর্মী। মৃত চিংথাম আনন্দ মোরেহর সাব ডিভিশনাল অফিসার পদে কর্মরত ছিলেন। এদিন চিংথাম শহরের উত্তরাঞ্চলে নির্মীয়মাণ হেলিপ্যাড পরিদর্শনে গিয়েছিলেন। সেই সময় তাঁর উপর হামলা করে আততায়ীরা। গুলি করে করা হয় তাঁকে। আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। দুষ্কৃতীদের খুঁজতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
[আরও পড়ুন: বেঁচে থাকলে ছেলের বয়স হত ১৮, সন্তানহারাদের হাহাকারে কি ‘সাবালক’ হল যাদবপুর? ]
সর্বশেষ খবর
-
জন্ম থেকে দলের ‘মালিকানা’ বদল, মমতার তৃণমূলের ২৮ বছরের ইতিবৃত্ত
-
জিনিয়াস স্পোর্টস নয়, আইএসএল আয়োজনের অধিকার খুব সম্ভবত পেতে চলেছে ক্লাবগুলি
-
ফেডারেশনের বৈঠকে রণক্ষেত্র টলিপাড়া, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানে ছোঁড়া হল ডিম
-
সমর্থকদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা, হোটেল আর ট্রেনিংয়ে ‘কারফিউ’ ব্রাজিলের
-
বন্ধুত্বের উপহার, প্রথমবার সংসদে যাওয়ার সুযোগ হারিয়েও রাজ্যসভা আসন কংগ্রেসকে ছাড়লেন বিজয়