সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্যাশন শো চলাকালীন বিপত্তি। আচমকাই ভেঙে পড়ল লোহার পিলার। প্রাণ হারালেন বছর চব্বিশের এক মডেল। নয়ডা ফিল্ম সিটি এলাকার ঘটনায় নেমেছে শোকের ছায়া।
রবিবার নয়ডা ফিল্ম সিটি এলাকায় ফ্যাশন শো’র আয়োজন করা হয়। তাতেই অংশ নেন বংশিকা চোপরা এবং ববি রাজ। ব়্যাম্পে হাঁটার সময় যে লোহার পিলারে আলো লাগানো ছিল সেটি ভেঙে পড়ে। তাতেই গুরুতর চোট পান বংশিকা এবং ববি নামে দুই মডেল। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
[আরও পড়ুন: একসঙ্গে থাকতে রাজি নয় স্ত্রী-সন্তান, মানসিক অবসাদে গঙ্গায় ঝাঁপ স্বামীর! তারপর…]
চিকিৎসকরা জানান, বংশিকার মৃত্যু হয়েছে। রাজের আঘাত গুরুতর। তিনি এখনও স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। কীভাবে ফ্যাশন শো চলাকালীন লোহার পিলার ভেঙে পড়ল, তা খতিয়ে দেখছে পুলিশ। ফ্যাশন শো’র আয়োজক এবং আলো সরবরাহকারীদের সঙ্গে কথা বলেছে পুলিশ। নয়ডার অতিরিক্ত পুলিশ সুপার শক্তি অয়স্তি বলেন, “আলো থাকা লোহার পিলার পড়ে গিয়ে মডেল বংশিকা চোপরার মৃত্যু হয়েছে। আরেকজন জখম। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।”
[আরও পড়ুন: নিয়ম ভেঙে ডিফেন্স অডিট দপ্তরের গোপন ছবি ‘বন্ধু’কে পাঠিয়ে গ্রেপ্তার মহিলা]
সর্বশেষ খবর
-
রেস্তরাঁ থেকে বেরতেই পাপারাজ্জিদের ‘হামলা’, মেজাজ হারিয়ে কী করলেন সোনাক্ষী?
-
‘দুর্নীতির অভিযোগে লেখা চিঠি অভিযুক্তকেই পাঠাতেন’, মমতাকে নিয়ে বিস্ফোরক বৈশাখী, শুভেন্দুর প্রশংসা
-
ভোরবেলা মোদিকে ফোন করতে চান ট্রাম্প! ‘বন্ধুরা এরকমই’, মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের
-
এসআইআর ইস্যুতে প্রধান বিচারপতিকে চিঠি ইন্ডিয়ার, সই করল ‘দলছুট’ আপ-ডিএমকেও
-
প্রেমের টানে ধর্মান্তর, দাড়ি কেটে ইসলাম ছেড়ে হিন্দু হলেন উত্তরপ্রদেশের যুবক, গ্রেপ্তার প্রেমিকা