সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি দেশের প্রধানমন্ত্রী৷ চাইলে কত কিছুই না করতে পারেন নিজের জন্মদিন উপলক্ষে৷ নিদেনপক্ষে গ্র্যান্ড সেলিব্রেশন তো হতেই পারে৷ কিন্তু এসব বোধহয় এই বিশেষ দিনটিতে চান না নরেন্দ্র মোদি৷ আর তাই খুব ছিমছাম ভাবেই এই বিশেষ দিনটি উৎযাপনের পরিকল্পনা গ্রহণ করেছেন ভারতের প্রধাণ সেনাপতি৷
জানা গিয়েছে, নিজের ৬৬ তম জন্মদিনটি গুজরাতে আদিবাসীদের সঙ্গে কাটাবেন মোদি৷ আর সেই জন্য আগামী ১৭ সেপ্টেম্বর সকালের বিমানেই গুজরাত যাবেন তিনি৷ জন্মদিনের সকালে প্রথমে বেশ কিছুটা সময় পরিবারের সঙ্গে কাটাতে এবং মা’র আশীর্বাদ নিতে গান্ধীনগর পৌঁছবেন মোদি৷ বাড়ির গুরুজনদের আশীর্বাদ নেওয়ার পর গুজরাতের আদিবাসী জেলা দাহদে পৌঁছবেন তিনি৷ সেখানেই সেচ দফতরের একটি প্রকল্প উদ্বোধন করবেন, বলে জানা গিয়েছে৷
পাশাপাশি, এদিন বিকেলবেলা নবসারি অঞ্চলে গিয়ে শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে উপহার এবং ওষুধ বিতরণ করবেন তিনি৷ শুধু তাই নয়, নবসারির দিব্যং প্রজাতির মানুষের মধ্যেও উপহার বিতরণ করবেন তিনি৷
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, গত কয়েকদিন ধরে গুজরাতে দলিত ইস্যুতে যে সমস্যা হচ্ছে, মোদির এই গুজরাত সফর সেই সমস্যাকে বেশ খানিকটা প্রশমিত করবে৷
সর্বশেষ খবর
-
সুমিত রায়ের অ্যাকাউন্টে ১৫ কোটি! অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে আদালতে বিস্ফোরক দাবি রাজ্যের
-
‘ভাগোড়া বলবেন না’, ফের কেন্দ্রকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে মালিয়ার দাবি, ‘বকেয়ার দ্বিগুণ শোধ করেছি’
-
ইস্তফা দিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, স্বেচ্ছায় ছাড়লেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের পদ
-
হরমুজে ইরানের জালে আমেরিকার অত্যাধুনিক সাবমেরিন! ‘মুখ বাঁচাতে’ কী বলছে ওয়াশিংটন?
-
‘দৃশ্যম ৩’-এ ভয়ানক ষড়যন্ত্রে বিদ্ধ ‘সালগাঁওকর’, জোড়া এন্ট্রিতে বাড়ছে হৃদস্পন্দন, ২ অক্টোবরই যবনিকা পতন!