সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রদ্ধা ওয়ালকর (Shraddha Walkar) হত্যাকাণ্ডে শিক্ষা নিয়ে গোটা দেশে ‘লাভ জেহাদ’ (Love Jihad) বিরোধী আইন প্রণয়ণ করতে হবে। ক’দিন আগে এই দাবি তুলেছিল বিশ্ব হিন্দু পরিষদ (Vishwa Hindu Parishad)। এবার আদিবাসীদের বিরুদ্ধে ‘লাভ জেহাদ’ হচ্ছে বলে অভিযোগ করলেন খোদ মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। তাঁর মতে আদিবাসী মেয়েদের বিয়ে করে জমি কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে। এই ষড়যন্ত্র ঠেকাতে আইনি ‘রক্ষকবচ’ আনার কথা জানালেন শিবরাজ।
সোমবার আদিবাসীদের একটি সভায় উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। এদিন ছিল স্বাধীনতা সংগ্রামী তাতিয়া ভিলের জন্মজয়ন্তী। সেই উপলক্ষে সভাতে নিজের ভাষণে শিবরাজ সিং চৌহান বলেন, “প্রয়োজনে লাভ জেহাদ বিরোধী আইন আরও কঠোর করা হবে। যাতে সমস্ত অপরাধী উপযুক্ত শাস্তি পায়।” এরপর শিবরাজ বলেন, “অনেকেই আদিবাসী মেয়েদের বিয়ে করছেন। তাঁরা সম্পত্তির লোভে এই কাজ করছেন। যাঁরা সম্পত্তির লোভে আদিবাসী মহিলাদের বিয়ে করছেন তাঁদের শাস্তি দিতে ধর্মীয় স্বাধীনতা আইনকে আরও কঠোর করা হবে।”
[আরও পড়ুন: DA মামলা: রাজ্য-সহ সবপক্ষের হলফনামা চাইল সুপ্রিম কোর্ট]
চলতি মাসেই ভিএইচপি দাবি করেছিল, শুধু দিল্লিতে গত ১০ বছরে লাভ জিহাদের অভিযোগ উঠেছে ৪২০টি। বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈন বলেন, “আফতাবের ২০ জন বান্ধবী ছিল। প্রত্যেকে হিন্দু। এর থেকেই স্পষ্ট যে পরিকল্পনা মাফিক কাজ করেছিল সে।” এই ধরনের ঘটনা রুখতে আগামী ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর অবধি ‘ধর্ম রক্ষা’ কার্যক্রম চালাবে গেরুয়া দলটি। ভিএইচপি-র মহিলা শাখা লাভ জেহাদ বিরোধী সচেতনতা প্রচার চালাবে।
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার