সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টেপ আউট করে বোলারের মাথার উপর দিয়ে দুরন্ত ছয় মারলেন ব্যাটার। বল গিয়ে পড়ল একেবারে বাউন্ডারির বাইরে। হাততালি দিয়ে উঠল সমর্থকরা। উদযাপনের এই মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হল না। গোলাপি জার্সি পরা ওই যুবক পরের বলের জন্য স্টান্স নিতে নিতেই মৃত্যুর কোলে লুটিয়ে পড়লেন। মাটিতে পড়ে যেতেই ছুটে যান সতীর্থ খেলোয়াড়রা। কিন্তু বাঁচানো যায়নি ব্যাটার ওই যুবককে। এমনই মর্মান্তিক মৃত্যুর সাক্ষী হল মুম্বই (Mumbai)। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
গ্রীষ্মের দাবদাহের মধ্যেই থানের মিরা রোড এলাকার একটি মাঠে আন্ডার আর্ম ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কড়া রোদের মধ্যে ব্যাট করছে গোলাপি জার্সি পরা দল। বল করছে হলুদ জার্সি পরা দল। পিঙ্ক জার্সি পরা ব্যাটার যুবক স্টেপ আউট করে দুরন্ত ছক্কা হাঁকান। পরের বলের জন্য স্টান্স নিতে যাবেন… তখনই টলতে টলতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মাঠে উপস্থিত খেলোয়াড় এবং সমর্থকরা সকলেই অসুস্থ ব্যাটারের কাছে ছুটে যান। মুখে-চোখে জল দিয়ে তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা করেন। যদিও সব চেষ্টা ব্যর্থ হয়। মাঠেই মৃত্যু হয় যুবকের!
#DisturbingVisuals : On camera, man dies immediately after hitting six in match near mumbai. In a shocking incident in Thane’s Mira Road area in Maharashtra, a man died while playing cricket. #shocking#Thane #HeartAttack #Cricket #heartattack pic.twitter.com/882Zi9QwcS
— Indian Observer (@ag_Journalist) June 3, 2024
[আরও পড়ুন: অবিলম্বে যমুনা রিভার বোর্ডের বৈঠকের নির্দেশ, দিল্লির জল সংকট মেটাতে আসরে সুপ্রিম কোর্ট]
এখনও পর্যন্ত মৃত যুবকের পরিচয় জানা যায়নি। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। আগুনে রোদের মধ্যে খেলার কারণেই কি অসুস্থ হয়ে পড়েছিলেন যুবক, হিট স্ট্রোকেই মৃত্যু হয়েছে কি না, সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
[আরও পড়ুন: দুদশক আগের অঘটনের পুনরাবৃত্তি হবে, এক্সিট পোলের পরও আশাবাদী সোনিয়া]
সর্বশেষ খবর
-
মমতার পাশ থেকে সরলেন ‘শহিদ জননী’ ফিরোজাও! ‘ঘরের ছেলে’ শুভেন্দুর সঙ্গে থাকার বার্তা
-
বিরাটের পর রোহিত! আফগানিস্তান সিরিজ থেকে কার্যত ছিটকে গেলেন হিটম্যান, নেপথ্যে গম্ভীর?
-
আরও সুগম হবে লাদাখ! ফোটু লা পাসে তৈরি হচ্ছে নতুন সুড়ঙ্গ, ৮২৪ কোটি বরাদ্দ কেন্দ্রের
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ