সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা দেশেই বর্ষা নেমেছে। আর ঝড়-ঝঞ্ঝায় রাস্তায় গাছ পড়ে যাওয়া বড় কোনও ঘটনা নয়। কিন্তু চোখের সামনে যদি কেউ গাছ চাপা পড়ে তাহলে আতঙ্কে চমকে যেতেই হয়। তেমনই শিউরে ওঠা ঘটনা ঘটল মুম্বইয়ে।
[অসমে মানবিক মুখ, মাথায় ত্রাণ নিয়ে দুর্গতদের পাশে বিধায়ক]
কথায় বলে, মৃত্যু কখন কড়া নাড়ে মানুষ টেরও পায় না। ভাগ্যে মরণ লিখন থাকলে সাবধানতা নিয়েও লাভ হয় না। এই মহিলার ক্ষেত্রে তেমনটাই হল। শুক্রবার মুম্বইয়ের চেম্বুরের রাস্তায় বেরিয়েছিলেন ৫৭ বছরের এক মহিলা। রাস্তাঘাট ফাঁকাই ছিল। বৃষ্টিও পড়ছিল না। তা সত্ত্বেও বাড়ি পৌঁছনো হল না তাঁর। রাস্তার মাঝেই একটি নারকেল গাছ ভেঙে তাঁর মাথায় পড়ল। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা চোখের সামনে এমন ঘটনা প্রথমে হকচকিয়ে যান। তারপর নিজেদের সামলে নিয়ে মহিলার দিকে এগিয়ে যান। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে আইসিইউ-তে ভরতি করা হয়। কিন্তু মহিলাকে বাঁচানো সম্ভব হয়নি।
[ভিআইপি সুলভ মানসিকতা ঝেড়ে ফেলুন, দলের সাংসদদের বার্তা প্রধানমন্ত্রীর]
চিকিৎসকরা জানান, মাথায় গুরুতর চোট লাগাতেই বাঁচানো গেল না তাঁকে। গোটা ঘটনাটি রাস্তার সিসিটিভি-তে ধরা পড়েছে। আর সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ক্লিক করার আগে সতর্ক থাকুন। দুর্বল হৃদয়ের ব্যক্তিদের এই ভিডিওটি না দেখাই ভাল।
সর্বশেষ খবর
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের