সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদিবাসী কিশোরীকে ভাল লেগে যায়৷ ধীরে ধীরে সম্পর্ক গভীর হতে থাকে৷ ঘনিষ্ঠতা বাড়তে থাকে৷ বছর সতেরোর মুসলিম কিশোর ঠিক করে বুঝেও উঠতে পারেনি কবে যেন আদিবাসী কিশোরীর সঙ্গে একাত্ম হয়ে গিয়েছে৷ দুজনে সবেমাত্র একসঙ্গে পথচলার স্বপ্ন দেখতে শুরু করেছে৷ তার মাঝেই ছন্দপতন৷ ধর্মের বেড়াজাল না মেনে প্রেম করার জেরে ওই কিশোরকে মারধর করে খুন করার অভিযোগ উঠল বেশ কয়েকজনের বিরুদ্ধে৷ নৃশংস ঘটনার সাক্ষী গুজরাটের আঙ্কলেশ্বরের ঝাগারিয়ার তেহশিল৷
[আরও পড়ুন: কর্ণাটকে বিজেপি সরকারকে সমর্থন করবে জেডিএস? জল্পনা উসকে দিলেন বিধায়ক]
বছর সতেরোর ফৈয়াজ গত বুধবার পাঁচ বন্ধুর সঙ্গে আঙ্কলেশ্বর গিয়েছিল৷ দীর্ঘক্ষণ কেটে গেলেও বাড়ি ফিরছে না দেখে ফৈয়াজকে ফোন করেন তাঁর মা৷ ফৈয়াজ ফোনে জানায় সে বর্তমানে বোরিদ্রাতে রয়েছে৷ মাকে ঘটনাস্থলে এসে নিয়ে যাওয়ার কথাও বলে৷ ফৈয়াজের মা তড়িঘড়ি গোটা বিষয়টি বাবাকে জানান৷ কিশোরের বাবা ঘটনাস্থলে গিয়ে দেখেন ছেলে রাস্তায় লুটিয়ে পড়ে রয়েছে৷ সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে৷ সুরাটের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি৷ চিকিৎসকরা জানিয়েছেন, বেধড়ক গণপিটুনির জেরে এই অবস্থা হয়েছে ফৈয়াজের৷ গণপিটুনিতে তার লিভার ক্ষতিগ্রস্ত হয়৷ ভেঙে গিয়েছে পাঁজর এবং হাত-পা৷
[আরও পড়ুন: অসহিষ্ণুতা নিয়ে মোদিকে খোলা চিঠির জের, দেশদ্রোহিতার মামলা অপর্ণা-সৌমিত্রদের বিরুদ্ধে]
তবে এই ঘটনাকে ধর্মের বেড়াজাল না মেনে প্রেমের জেরে খুন বলে মানতে রাজি নন ফৈয়াজের বাবা-মা। পরিবর্তে কী কারণে খুন করা হল কিশোরকে তা বুঝতে পারছেন না তার অভিভাবকেরা৷ কারা আদৌ ওই কিশোরকে খুন করল, তাও জানা নেই তাঁদের৷ ছেলের খুনিদের কড়া শাস্তির দাবিও জানান ফৈয়াজের বাবা-মা৷ এই ঘটনায় আঙ্কলেশ্বর থানায় মামলা রুজু হয়েছে৷ আঙ্কলেশ্বরের পুলিশ আধিকারিক এল এ ঝালা ঘটনার কথা জানিয়ে বলেন, ‘‘একটি মামলা রুজু করেছে পুলিশ। ইতিমধ্যেই আমরা এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছি৷ বাকিদের খোঁজে তল্লাশি চলছে।’’
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?