মুম্বই (Mumbai) শহর যেন হত্যাপুরী! বয়স ৪৫-৫০ হবে। রবিবার সন্ধ্যায় মুম্বই-আমেদাবাদ হাইওয়ের ধার থেকে উদ্ধার হয় এক ব্যক্তির পচাগলা দেহ। জায়গাটির নাম ভিরার ফাটা। সেখানেই আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হয় মৃতদেহ। একমুখ পাকা দাড়িওয়ালা ওই ব্যক্তি খুন হয়েছেন নাকি দুর্ঘটনায় মারা গিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এটি তো একটি ঘটনা। তদন্তকারীরা জানাচ্ছে, গত ১৬ দিনে এমন ৬টি মৃতদেহ উদ্ধার হয়েছে। নেপথ্যে কোন রহস্য?
দেহগুলি উদ্ধার হয়েছে মুম্বইয়ের কাছে ভাসাই-ভিরার মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত এলাকায়। শুরুর ঘটনা গত ২১ মার্চের। শিরভালিতে এক মহিলার দেহ উদ্ধার হয়। পরে পুলিশি তদন্তে জানা গিয়েছে, মহিলাকে তাঁর স্বামী হত্যা করেছেন। মূল অভিযুক্ত এবং তাঁর সহযোগীকে হেফাজতে নেওয়া হয়েছে। ২৩ মার্চ নালাসোপারা এলাকায় একটি কুয়ো থেকে উদ্ধার হয় কিছুদিন আগে নিখোঁজ হওয়া ছয় বছরের এক শিশুকন্য়ার দেহ। এখনও স্পষ্ট নয় মৃত্যুর কারণ। এর তিন দিন পরে ওই এলাকা থেকে আরও এক পচাগলা দেহ উদ্ধার হয়। তবে কয়েক ঘণ্টার মধ্যে ওই মামলার সমাধান করে ফেলে পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।
পরবর্তীকালে আরও দু’টি মৃতদেহ উদ্ধার হয়। ভাসাই-ভিরার মিউনিসিপ্যাল এলাকায় একটি ড্রেন থেকে এক মহিলার মৃতদেহ মেলে। এর পর আরও ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। একের পর এক মৃতদেহ উদ্ধার ঘটনায় অস্বস্তিতে পড়েছে স্থানীয় প্রশাসন। অধিকাংশ ক্ষেত্রে খুনের অভিযোগ সামনে আসায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বকর্মা পুজোর পরেই কলকাতার রাস্তা সংস্কারের কাজ শুরু পুরসভার
-
মুছে গেল ছ’বছরের আক্ষেপ! মায়ের বিশ্বাসকে সঙ্গী করে প্রথমবার ইউএস ওপেন জয় জেরেভের
-
গোবর থেকে জ্বালানি তৈরি এবার বঙ্গেও, গোবর্ধন প্রকল্পে ২১ জেলায় বায়োগ্যাস ইউনিট
-
কান ঘেঁষে গেল রুশ ড্রোন, যুদ্ধের ইউক্রেনে কপালজোরে প্রাণরক্ষা ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রীর
-
কলেজ পাশ না করেই চিকিৎসা! অ্যালোপ্যাথির পর এবার স্ক্যানারে হোমিওপ্যাথি