সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার ঘটনায় আরও এক শহিদের সংখ্যা বাড়ল৷ ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পরের দিন প্রাণ হারালেন জঙ্গি হামলায় আহত নায়েক রাজকিশোর সিং৷
চলতি মাসের ১৮ তারিখে কাশ্মীরের উরিতে পাক জঙ্গি হানায় শহিদ হয়েছিলেন ১৮ জন ভারতীয় জওয়ান৷ হামলায় যুক্ত চার জঙ্গিকে নিকেশ করতে সফল হয়েছিল সেনা৷ সেই হামলাতেই একাধিক গুলি লাগে রাজকিশোর সিংয়ের৷ ঘটনার পরের দিন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানেই জীবনের সঙ্গে লড়াই করে হার মানেন ৩৫ বছরের ভারতীয় জওয়ান৷
বাবার দেখানো পথে হেঁটেই সেনায় যোগ দিয়েছিলেন বিহারের আরাহর বাসিন্দা রাজকিশোর ও তাঁর দুই ভাই৷ এবার সেই পথে হাঁটতে চায় রাজকিশোরের ১০ বছরের ছেলে হেমন্ত৷ দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার স্বপ্ন দেখে সে৷ বাবার মৃত্যু তাঁকে নতুন করে যেন উদ্বুদ্ধ করে তুলল৷ ১২ বছরের মেয়ে সুহানি ও ১০ বছরের ছেলে হেমন্তকে রেখে চলে গেলেন বাড়ির কনিষ্ঠ পুত্র রাজকিশোর৷ শুক্রবার ভোর রাতে রাজকিশোরের মৃত্যুর খবর পায় তাঁর পরিবার৷
সর্বশেষ খবর
-
বিশ্ব পরিবেশ দিবসে ‘গোবর্ধন লীলা’র অন্য পাঠ, প্রকৃতিকে ভালোবাসার অনন্য দর্শন
-
অভয়ার ন্যায় চেয়ে তৃণমূল জমানায় সাসপেন্ড! সেই শুভঙ্করকে কাজে ফেরালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
হাঁটা নাকি যোগ! ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে কোনটা বেশি জরুরি জানেন
-
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?
-
টিআরপিতে বিরাট রদবদল! বেঙ্গল টপার ‘জোয়ার ভাঁটা’, সেরা দশে কোন কোন বাংলা মেগা?