Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Narendra Modi

‘ভোটদানের নয়া রেকর্ড গড়ুন’, পঞ্চম দফার ভোটে বিশেষ আর্জি মোদির

মহিলা এবং যুব সম্প্রদায়কে X হ্যান্ডেলে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০২৪, ১২:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০২৪, ১২:২২

options
link
‘ভোটদানের নয়া রেকর্ড গড়ুন’, পঞ্চম দফার ভোটে বিশেষ আর্জি মোদির zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) পঞ্চম দফায় দেশের সাত রাজ্যের ৪৯ টি কেন্দ্রে ভোট। বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ। আগের চার দফার ভোট মিটেছে শান্তিপূর্ণভাবেই। পঞ্চম দফার ভোটে বিশেষত মহিলা এবং যুব সম্প্রদায়কে শামিল হওয়ার আর্জি জানালেন মোদি (Narendra Modi)। X হ্যান্ডেলে ভোটদানের নিরিখে রেকর্ড গড়ার বার্তা তাঁর।

সকাল সকাল সোশাল মিডিয়ায় পোস্ট করে তাঁর বক্তব্য, “পঞ্চম দফায় আট রাজ্যের ৪৯টি আসনে লোকসভা নির্বাচন। আমি ভোটারদের অনুরোধ করব সকলে ভোট দিন। ভোটদানের নিরিখে নয়া রেকর্ড গড়ুন। বিশেষত মহিলা এবং যুব সম্প্রদায়কে অনুরোধ করব গণতন্ত্রের উৎসবে অংশ নিন।”

Advertisement

[আরও পড়ুন: ‘চাকরি বিক্রির রেট বলেছি,’ অভিজিতের মমতা-ব্যাখ্যায় ‘ঝাঁটা’র দাওয়াই দেবাংশুর]

চব্বিশের লোকসভা ভোট (2024 Lok Sabha Election) শুরুর দিন থেকেই X হ্যান্ডলে দেশবাসীর উদ্দেশে বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। গত চার দফার নির্বাচনেও সকলকে ভোটে অংশগ্রহণ করার আর্জি জানিয়েছেন তিনি। পঞ্চম দফাতেও তার অন্যথা যে হল না, তা বলাই বাহুল্য।

[আরও পড়ুন: জওয়ানের চুমু কাণ্ডে নয়া মোড়, স্বামী দেখে ফেলাতেই ইউ-টার্ন তরুণীর! দাবি BSF-এর]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.