সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগেই মন্ত্রিসভা ঢেলে সাজাতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এমনই খবর মিলেছে পিএমও সূত্রে৷ কেন্দ্রীয় মন্ত্রীদের কাজের নিরিখে রিপোর্ট কার্ড তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী৷ দায়িত্বে বিজেপি সভাপতি অমিত শাহ ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ ফলাফলের ভিত্তিতেই মন্ত্রিসভা থেকে বেশ কিছু মুখ সরিয়ে দিতে পারেন মোদি৷ তার বদলে জায়গা করে নিতে পারে কিছু নতুন মুখ৷
প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, নতুন এই মুখ হতে পারেন বরুণ গান্ধী৷ ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের দায়িত্ব পেতে পারেন তিনি৷ অসমের মুখ্যমন্ত্রী হিসেবে সরবানন্দ সোনওয়াল শপথ নেওয়ার পরও মন্ত্রিসভায় একটি স্থান খালি হয়ে যাবে৷ সেখানে অসমেরই প্রতিনিধি রাখতে চাইছে বিজেপি নেতৃত্ব৷ উঠে এসেছে সাংসদ রোমান ডেকা ও রামেশ্বর তেলোর নাম৷ এছাড়াও তালিকায় রয়েছে মুক্তার আব্বাস নাকভি, সুশীল কুমার মোদির মতো নাম৷
সূত্রের খবর, ইতিমধ্যেই সাত নম্বর রেসকোর্সে বেশ কয়েকবার এই রদবদল নিয়ে বৈঠক হয়ে গিয়েছে৷ মে মাসের ২২ তারিখ ইরান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী৷ তিনি ফেরার পরই এই রদবদলের প্রক্রিয়া গতি পাবে বলে জানা গিয়েছে৷ উত্তরপ্রদেশের নির্বাচনের আগেই মন্ত্রিসভার যাবতীয় কাটছাঁট সেরে নিতে চায় বিজেপি৷
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার