সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটাভুটি শেষ৷অনলাইন পাঠকদের ভোটের বিচারে ‘টাইম পার্সন অফ দ্য ইয়ার’ খেতাব জিতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিশ্বের তাবড় নেতা, শিল্পী ও প্রভাবশালীদের হারিয়ে ২০১৬-র সেরার শিরোপা ছিনিয়ে নিলেন তিনি৷
রবিবার মধ্যরাতে শেষ হয়েছে অনলাইন ভোটাভুটি৷ মোদি পেয়েছেন মোট ভোটের ১৮ শতাংশ৷ বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, জুলিয়ান অ্যাসাঞ্জদের পিছনে ফেলে দিয়েছেন মোদি৷ তাঁরা পেয়েছেন ৭ শতাংশ ভোট৷ এমনকী, সোশ্যাল নেটওয়ার্কিং ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও মোদির চেয়ে অনেক কম ভোট পেয়েছেন, মাত্র ২ শতাংশ৷
#FLASH PM Narendra Modi has won the online reader’s poll for TIME magazine’s Person of the Year, 2016.
— ANI (@ANI_news) December 5, 2016
মোদির এই কৃতিত্বের কথা চাউর হতেই তাঁকে শুভেচ্ছা জানানোর ঢল নেমেছে৷ বিজেপি নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরা, একের পর এক টুইট করেছেন মোদিকে৷ রেলমন্ত্রী সুরেশ প্রভু, কৃষিমন্ত্রী রাধামোহন সিং-প্রত্যেকেই বর্ষসেরা হওয়ার অভিনন্দন জানিয়ে টুইট করেছেন মোদিকে৷
The world recognising Hon. PM @narendramodi‘s leadership
https://t.co/BSOCDpZ6Y7— Suresh Prabhu (@sureshpprabhu) December 5, 2016
প্রতিবছর ‘টাইম পার্সন অফ দ্য ইয়ার’ বেছে নেন টাইমস-এর সম্পাদকরা। গত এক বছরের সবচেয়ে আলোচিত চরিত্রকে বেছে নেওয়া হয় সেরা হিসাবে৷ এবারও চূড়ান্ত পর্যায়ে ‘টাইম পার্সন অফ দ্য ইয়ার’ বেছে নেওয়া হবে৷ তবে তার আগে পাঠকদের বিচারে এ বছরের সেরা ব্যক্তিত্ব মোদি৷ চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে আগামী ৭ ডিসেম্বর৷ ততদিন পর্যন্ত দেশজুড়ে প্রধানমন্ত্রীর অসংখ্য অনুগামী দুরুদুরু বুকে অপেক্ষা করবেন ফলাফলের জন্য৷
Narendra Modi Wins Reader’s Poll for TIME Person of the Year
https://t.co/NXmTNbmGHRvia NMApp pic.twitter.com/lJUT4Hy0gC
— Anupam Kher (@AnupamPkher) December 5, 2016
- চিনের সঙ্গে বাগযুদ্ধে জড়ালেন ট্রাম্প
- ‘আম্মা’কে ঘিরে বাড়ছে রহস্য, হাসপাতালের বাইরে মোতায়েন আধাসেনা
- পাকিস্তানের হোটেলে আগুন, মৃত বহু
- ‘আম্মা’ অসুস্থ শুনেই মৃত্যু দলীয় কর্মীর
- খোয়া গেল বিসমিল্লা খানের সানাই, চুরির অভিযোগ দায়ের
সর্বশেষ খবর
-
‘কর্মযোগ’ ও ‘স্বাধীনতা’-র ধারণা দিয়েছিলেন ঋষি অরবিন্দ
-
লালকেল্লায় ইতিহাস, এই প্রথমবার স্বাধীনতা দিবসে বন্দে মাতরমে মুখরিত ‘লাল দুর্গ’
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮