সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের কোচের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ আনলেন জাতীয়স্তরের শুটার৷ অভিযোগ, জন্মদিনের পার্টিতে মাদক খাইয়ে তাঁকে ধর্ষণ করা হয়েছে৷ অভিযুক্ত নিজেও একজন অর্জুন পুরস্কারপ্রাপ্ত শুটার বলে জানা গিয়েছে৷
মহিলা শুটারের দাবি, কোচের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল তাঁর৷ তাঁকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিল অভিযুক্ত৷ সম্প্রতি নিজের চাণক্যপুরীর বাড়িতে জন্মদিনের পার্টিতে কোচকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি৷ অভিযোগ, সেই পার্টিতেই তাঁকে মাদক মেশানো নরম পানীয় অফার করে কোচ৷ এরপরই ধর্ষণ করা হয় তাঁকে৷
ঘটনার পর তিনি অভিযুক্ত কোচের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন৷ কিন্তু কোচ তাঁর ফোন তোলেনি৷ পরে শুটিং রেঞ্জে দু’জনের দেখা হলে তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ৷ মহিলা শুটারের কথায়, শুটিং রাইফেল দিয়ে তাঁকে মেরে দুর্ঘটনা হিসেবে বিষয়টি তুলে ধরারও হুমকি দেয় অভিযুক্ত কোচ৷
দিল্লির চাণক্যপুরী পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে৷ দিল্লি পুলিশের স্পেশ্যাল কমিশনার এম কে মীনা জানিয়েছেন, ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷
সর্বশেষ খবর
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের