সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনা বিচারে প্রাক্তন ভারতীয় নৌসেনা অফিসার কুলভূষণ যাদবের ফাঁসির সাজা ঘোষণা করায় পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে একহাত নিল ভারতীয় জনতা পার্টি৷ কী করে পাক প্রধানমন্ত্রী পাকিস্তানকে ‘শান্তিকামী’ রাষ্ট্র হিসাবে দাবি করতে পারে, এই বিষয়ে জোরাল সওয়াল তুলল বিজেপি৷ বিজেপির অভিযোগ, স্রেফ পাক সেনাকে খুশি করতে নওয়াজ শরিফ এই ধরনের অবান্তর মন্তব্য করছেন৷
[৩৬-২৪-৩৬ মাপের অধিকারী মেয়েরাই সেরা, শেখাচ্ছে পাঠ্যবই]
বৃহস্পতিবার বিজেপি নেতা এস প্রকাশের দাবি, পাক সেনাকে খুশি করতেই এই জাতীয় মন্তব্য করে চলেছেন শরিফ৷ তাঁর এই মন্তব্য থেকেই স্পষ্ট, পাক সেনার উপরে তাঁর কার্যত কোনও নিয়ন্ত্রণ নেই৷ তিনি বলেন, “একজন ভারতীয় নৌসেনা অফিসারকে বিনা বিচারে ফাঁসির সাজা শোনাল পাকিস্তান৷ তার উপর আবার তাঁকে সন্ত্রাসবাদী বলেও দাবি করছে৷ আমার বিশ্বাস, ভারত সরকার এই ঘটনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে ও কুলভূষণকে নিরাপদে দেশে ফিরিয়ে আনবে৷” সংবাদ সংস্থা এএনআইকে এ কথা জানিয়েছেন তিনি৷
এস প্রকাশ আরও জানিয়েছেন, পাঠানকোট হামলার পর সন্দেহভাজন দুই পাকিস্তানিকে আটক করেছিল ভারত৷ কিন্তু তাদের বিরুদ্ধে কোনও প্রমাণ না মেলায় পরে তাদের ফিরিয়ে দেওয়া হয় ইসলামাবাদের হাতে৷ এমনকী, ভারতীয় মৎসজীবীরা সম্প্রতি দুই পাক কমান্ডোর প্রাণ বাঁচিয়ে মানবিকতার নজির গড়েছেন৷ অথচ পাকিস্তান এক নিরপরাধ ভারতীয় নাগরিককে বিনা বিচারে ফাঁসি দিচ্ছে৷ একই অভিযোগ করেছেন আর এক বিজেপি নেত্রী শায়না এনসিরও৷ তিনি বলছেন, “আমাদের প্রত্যেককে সমস্ত মতবিরোধ ভুলে পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে৷ যে করেই হোক কুলভূষণকে দেশে ফিরিয়ে আনতেই হবে৷” অন্যদিকে, দেশজুড়ে নানা প্রান্তে কুলভূষণ যাদবের মুক্তি কামনায় শুরু হয়েছে যজ্ঞ৷
Uttar Pradesh: People in Moradabad performed ‘Havan’ for Kulbhushan Jadhav yesterday, given death sentence by Pakistan military court. pic.twitter.com/wsizH6bslu
— ANI UP (@ANINewsUP) April 13, 2017
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার