Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ২০ জুলাই ২০২৬
Sudip Banerjee

লোকসভায় প্রথম সারিতে বসার যোগ্য নয় ‘ছোট’ দল কালীঘাট তৃণমূল! বিস্ফোরক সুদীপ

সর্বদল বৈঠকে ওয়াকআউট নিয়েও বিরোধীদের বেনজির আক্রমণ সুদীপের। কেন এনসিপিআইকে আহ্বান, প্রশ্ন তুলে তৃণমূল সহ বিরোধী শিবিরের সব সাংসদ ওয়াকআউট করেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২৬, ২১:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২৬, ২১:০৯

options
link
লোকসভায় প্রথম সারিতে বসার যোগ্য নয় ‘ছোট’ দল কালীঘাট তৃণমূল! বিস্ফোরক সুদীপ zoom
চিটফান্ড প্রসঙ্গ তুলে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ মহুয়া মৈত্রর
Advertisement

একটা সময় যে দল তাঁকে ক্ষমতার অলিন্দে পৌঁছে দিয়েছিল। যে দলের দৌলতে তিনি এতবার সাংসদ-মন্ত্রী হয়েছেন, সেই দলকে এখন নাম না করে ‘ছোট দল বলে কটাক্ষ করে গেলেন এনসিপিআইয়ের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, মাত্র ৮ সাংসদের দল কালীঘাট তৃণমূলকে লোকসভার প্রথম সারিতে বসার অনুমতিই দেওয়া উচিত নয়।

২০২৪ লোকসভা নির্বাচনে ২৯ আসন জিতে বিরোধী শিবিরের তৃতীয় এবং সার্বিকভাবে চতুর্থ বৃহত্তম দল হিসাবে উঠে আসে তৃণমূল। সেই হিসাবে তৃণমূলকে প্রথম সারিতে জায়গা দেওয়া হয়। প্রথম সারিতে বসেন তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সদ্য দলের বিদ্রোহ পর্বে ২৯ জন সাংসদের মধ্যে ২০ জন যোগ দিয়েছেন এনসিপিআইতে। স্পিকার সেই সংযুক্তিকরণে এখনও সরকারি শিলমোহর না দিলেও সুদীপ বন্দ্যোপাধ্যায়দের আলাদা গোষ্ঠী হিসাবে স্বীকৃতি দিয়েছেন। তাছাড়া তৃণমূলের এক সাংসদ হাজি নুরুল প্রয়াত হয়েছেন। ফলে এই মুহূর্তে কালীঘাট তৃণমূলের হাতে সাংসদ সংখ্যা মোটে ৮ জন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রবিবার কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ““আমরা বলেছি, ছোট দলকে প্রথম সারিতে আসন দেবেন না। ২৮ জনের থেকে ২০ জন বেরিয়ে গেলে দল তো আট জনের হয়ে যায়। যে দলের যেখানে জায়গা, তাদের সেখানেই জায়গা দিন।” নাম না করলেও এই ছোট দল হিসাবে যে তিনি নিজের পুরনো দল কালীঘাট তৃণমূলকেই বোঝাতে চেয়েছেন তাতে সংশয় নেই।

এদিন কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে ডাকা হয়েছিল এনসিপিআইকে। কেন এনসিপিআইকে আহ্বান, প্রশ্ন তুলে তৃণমূল সহ বিরোধী শিবিরের সব সাংসদ ওয়াকআউট করেন। তৃণমূলের মহুয়া মৈত্র, সৌগত রায়দের সঙ্গে বেরিয়ে গেলেন কংগ্রেস, সমাজবাদী পার্টি, সিপিআই, ডিএমকে, শিবসেনা (উদ্ধব শিবির)-সহ বিভিন্ন দলের সাংসদদের ওয়াকআউট প্রসঙ্গে সুদীপের বক্তব্য, “আমি জীবনে কখনও দেখিনি সর্বদল বৈঠকে ওয়াকআউট হয়।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.