নিউ জিল্যান্ডের পার্লামেন্টে পাস হয়ে গেল ভারতের সঙ্গে মুক্তিবাণিজ্য চুক্তি। পার্লামেন্টে বিল অনুমোদন হওয়ার বিষয়টি নিজেই জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন। এই পদক্ষেপকে যুগান্তকারী বলে উল্লেখ করেছেন তিনি। লাক্সন দাবি করেছেন, ভারতের সঙ্গেও হওয়া এই চুক্তির ফলে লাভবান হবে নিউজিল্যান্ড। বিশেষভাবে ‘চাকরি’ এবং ‘উচ্চ আয়’ এই দু’টি বিষয়কে উল্লেখ করেন তিনি। প্রশ্ন হল, এই চুক্তির ফলে ভারত কতটা লাভবান হবে?
বুধবার এক্স হ্যান্ডেলে লাক্সন লিখেছেন, “অনেকে আমাকে বলেছিলেন যে ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সম্ভব নয়। কিন্তু আজ সংসদে সেই চুক্তিটিই চূড়ান্ত ভোটে পাস হয়েছে। এটা হচ্ছে। এই যুগান্তকারী চুক্তির অর্থ হল নিউজিল্যান্ডবাসীদের জন্য আরও বেশি কর্মসংস্থান ও উচ্চতর আয়। ১৪০ কোটি ভারতীয়ের কাছে নিউজিল্যান্ডের পণ্যের দরজা খুলে যাবে।” নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আরও দাবি করেন, তাঁর দেশকে আর্থিকভাবে আরও সক্ষম করতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর লক্ষ্য হল “মৌলিক বিষয়গুলির সমাধান করা এবং ভবিষ্যৎ গড়ে তোলা।”
ভারত-নিউজিল্যান্ড মুক্তবাণিজ্য চুক্তি স্বাক্ষর হয়েছিল গত ২৭ এপ্রিল। জানা গিয়েছে এদিন মুক্তবাণিজ্য চুক্তির পক্ষে নিউজিল্যান্ড পার্লামেন্টে ভোট পড়েছে ৯৩টি। অন্যদিকে বিপক্ষে ভোট পড়ে মাত্র ২৯টি। একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নিউজিল্যান্ডের ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি এবং প্রধান বিরোধী দল লেবার পার্টির সদস্যরা ভারতের সঙ্গে মুক্তি বাণিজ্য চুক্তির পক্ষে ভোট দিয়েছেন।
ভারত কতটা লাভবান হবে?
সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, আগামী ১৫ বছরে ভারতে দু’হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে নিউজিল্যান্ড। পাশাপশি মুক্তি বাণিজ্য চুক্তির নিয়ম অনুযায়ী, উভয় দেশই বিনা শুল্কে বা নামমাত্র শুল্কে অধিকাংশ পণ্যের আমদানি এবং রপ্তানি করার সুযোগ পাবে। বলা বাহুল্য, এর আর্থিকভাবে লাভবান হবে উভয় দেশ। উল্লেখ্য, ভারতের মতো ১৪০ কোটি উপভোক্তার দেশে সমস্ত দেশই ব্যবসা করতে উদগ্রিব। সেই সুযোগ কাজে লাগাতে চাইছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। বিনিয়োগের পাশাপাশি দেশে উন্নত প্রযুক্তির দ্বার উন্মোচন হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বস্ত্র, চামড়ার জিনিস, জুতো, রত্ন, অলঙ্কার, প্রক্রিয়াজাত খাদ্য-সহ নানা শিল্পে কর্মসংস্থান তৈরিতে সহায়তা করবে এই চুক্তি। কৃষিক্ষেত্রেও উভয় দেশ একসঙ্গে কাজ করবে বলে অঙ্গিকারব্ধ হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভারতীয় ভূখণ্ডে পাকিস্তানকে সঙ্গে নিয়ে সীমান্ত কমিশন চিনের, ‘নাটক’ বলল ভারত
-
আলমারি খুললেই ন্যাপথালিনের ঝাঁঝালো গন্ধ? শরীরে ঢুকছে রাসায়নিক, বিপদে লিভার-কিডনি!
-
এখনও টিকে রোহিত, ‘বিদায়’ শামির, ঘোষিত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভারতীয় দল
-
কিষানজির মৃত্যু দেখেছিলেন, স্ত্রীকে নিয়ে জঙ্গলমহলে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ‘একলা নিতাই’ মঙ্গল
-
‘খারাপ তো লাগেই…’, বিলেতের মাটিতে ১০ উইকেট নিয়েই নির্বাচকদের নিশানা কুলদীপের?