Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
নির্ভযা কাণ্ড

ফের ফাঁসি পিছনোর কৌশল, আদালতের দ্বারস্থ নির্ভয়ার ধর্ষক মুকেশ

২০ মার্চ চার দোষীর ফাঁসির দিন ধার্য করেছে আদালত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২০, ১৫:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২০, ১৫:৪৪

options
link
ফের ফাঁসি পিছনোর কৌশল, আদালতের দ্বারস্থ নির্ভয়ার ধর্ষক মুকেশ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ফাঁসি এড়াতে নয়া কৌশল নিল নির্ভয়ার চার দোষী। এবার নতুন করে রায় সংশোধনীর আরজি (কিউরেটিভ আরজি) জানাতে চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন মুকেশের আইনজীবী এম এল শর্মা। ২০১৮ সালে মুকেশের প্রাণভিক্ষার আরজি খারিজ করেছিলেন রাষ্ট্রপতি। সেইসময় তার কিউরেটিভ আরজিও খারিজ হয়ে যায়। কিন্তু মুকেশের বর্তমান আইনজীবী এম এল শর্মার অভিযোগ, রাষ্ট্রপতি আরজি খারিজের সাতদিনের মধ্যেই কিউরেটিভ আরজি জানাতে বাধ্য করেছিলেন মুকেশের তৎকালীন আইনজীবী বৃন্দা গ্রোভার। কার্যত জোর করে মুকেশকে সেই নথিতে স্বাক্ষর করিয়েছিলেন বলেও অভিযোগ। তাই মুকেশ যাতে ‘স্বেচ্ছায়’ ফের একবার এই আবেদন জানাতে পারন, তার ব্যবস্থা করতে তৎপর এম এল শর্মা। একইসঙ্গে তাঁর দাবি, ২০২১ সালের জুলাই পর্যন্ত মুকেশকে সময় দেওয়া হোক। আদালত মুকেশের আরজি গ্রহণ করে কিনা তার দিকে তাকিয়ে গোটা দেশ।

২০ মার্চ নির্ভয়ার চার দোষীর ফাঁসির দিন ধার্য হয়েছে। এর আগে তিনবার এই পরোয়ানা খারিজ হয়। সেইসময় দোষীরা বারবার আইনি জটিলতার দোহাই দিয়েছে। এবারও সেই পথে হাটছে মুকেশ সিং। মুকেশের দাবি, বৃন্দা গ্রোভার তাকে জানিয়েছিলেন, জানুয়ারির সাত তারিখে মৃত্যু পরোয়ানা জারি হওয়ার সাতদিনের মধ্যে তাকে কিউরেটিভ আরজি জানাতে হবে। তাঁর আইনজীবী এম এল শর্মার দাবি, প্রাণভিক্ষার আরজি খারিজের পর তিন বছর পর্যন্ত রায় সংশোধনের জন্য আরজি জানানো যেতে পারে। তাই ২০২১ সালের জুলাই মাস পর্যন্ত মুকেশকে এই আরজি জানানোর সময় দিতে হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন : সাতজনকে সাসপেন্ডের জের, সংসদ ভবনের সামনে প্রবল বিক্ষোভ কংগ্রেস সাংসদদের]

নির্ভয়ার চার দোষীর নতুন ফাঁসির দিন ধার্য করেছে পাতিয়ালা হাউস কোর্ট। আগামী ২০ মার্চ সকাল সাড়ে পাঁচটা তাদের ফাঁসিতে ঝোলানোর নিদান দিয়েছেন বিচারক। এ নিয়ে চতুর্থবার মৃত্যু ফাঁসির পরোয়ানা জারি হল। আইনজীবী মহল সূত্রে খবর, চারজনের কারোরই কোনও আইনি সহায়তা পাওয়ার রাস্তা আর খোলা নেই। ফলে ২০ মার্চ চারজনের ফাঁসি হতে কোনও বাধা থাকল না। ইতিপূর্বে ৩ মার্চ চারজনের ফাঁসি হওয়ার কথা থাকলেও আইনি জটিলতায় তা পিছিয়ে যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.