সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বুধবার ভুবনেশ্বরে গিয়ে নবীনের সঙ্গে সাক্ষাৎ করে আসেন নীতীশ। বিহারের মুখ্যমন্ত্রী দেশের বিরোধী দলগুলিকে একত্রিত করার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবেই নবীনের সঙ্গে নীতীশের সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ।
দিন কয়েক আগে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করে গিয়েছেন নীতীশ। মমতা আবার পট্টনায়েকের (Naveen Patnaik) সঙ্গে দেখা করে এসেছেন ওড়িশা গিয়ে। আসলে এই দুই বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রীই চাইছেন ওড়িশার শাসকদল বিরোধী শিবিরে নাম লিখিয়ে ফেলুক। কিন্তু নবীন পট্টনায়েক আদৌ তাঁদের ডাকে সাড়া দেবেন কিনা সেটা নিয়ে সংশয়ী দুই শিবিরই। এদিনও যেমন নীতীশ কুমারের সঙ্গে সাক্ষাতের পর ওড়িশার মুখ্যমন্ত্রী সোজা বলে দিয়েছেন, এদিনের সাক্ষাৎ শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল। কোনও জোট বা রাজনীতি নিয়ে আলোচনা হয়নি।
[আরও পড়ুন: বিধানসভা নির্বাচনের আগে ধাক্কা কংগ্রেসের, রাজস্থানের পুরনিগমে গেরুয়া ঝড়]
বস্তুত, নীতীশ কুমার (Nitish Kumar) এবং নবীন পট্টনায়েক দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত বন্ধুত্ব বজায় রেখেছেন। তাই নীতীশের ডাক ফেরাতে পারেননি তিনি। নবীন দীর্ঘদিনই জাতীয় রাজনীতির জটিল সমীকরণ থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। নীতীশ ঘনিষ্ঠ সূত্রের এবারেও নবীনকে বিরোধী শিবিরে শামিল করার ব্যাপারে বিশেষ আশাবাদী নন তিনি। তবে, এদিন যে তিনি নীতীশের সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হয়েছেন, সেটাই যথেষ্ট ইতিবাচক বলে মনে করছেন বিহারের মুখ্যমন্ত্রী।
[আরও পড়ুন: ‘দ্য কেরালা স্টোরি’ দেখতে গেলে লাগবে না ভাড়া, ঘোষণা করেই প্রাণনাশের হুমকি পেলেন অটোচালক!]
তবে নবীনে থামছেন না নীতীশ। বুধবার তিনি দেখা করবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) সঙ্গে। তারপরই চলে যাবেন মুম্বই। সেখানে গিয়ে আবার দেখা করবেন উদ্ধব ঠাকরে এবং শরদ পওয়ারের সঙ্গে। শোনা যাচ্ছে, আগামী ১৮ মে দিল্লির বুকে বিরোধী দলগুলির প্রথম সারির নেতাদের একত্রিত করে মেগা বৈঠকের পরিকল্পনা করেছেন নীতীশ। সেই লক্ষ্যেই বিভিন্ন রাজ্যে ঘুরছেন তিনি।
সর্বশেষ খবর
-
নজরকাড়া সেট-দু’মাসব্যাপী লঙ্কা দহন দৃশ্যের শুটিং, ভারতীয় সিনেমায় ইতিহাস গড়ল ‘রামায়ণ’
-
গণসঙ্গীতের পাশাপাশি র্যাপ, জেন জি’কে কাছে টানতে সিপিএমের নতুন কর্মসূচি বারাসতে
-
এয়ার ইন্ডিয়ার ঘটনায় শিক্ষা, দেশের সব পাইলটের মাদক পরীক্ষা জুলাইয়ের মধ্যে! নির্দেশিকা ডিজিসিএ-র
-
ব্রিকসের মেনুতে মিলেমিশে ভারতের আস্বাদ, কাশ্মীরি আখরোট থেকে তামিলনাড়ুর মুরুক্কু, বাংলার কোন পদ?
-
‘পরিবারের অভিভাবক শুভেন্দু চাইলে…’, নন্দীগ্রামে বিজেপির প্রার্থীপদ জল্পনা নিয়ে মুখ খুললেন নিহত চন্দ্রনাথের মা