সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তান ফেরেনি। ফিরে এল ক্ষতিপূরণের চেক। আশ্চর্য বা লজ্জার, বিশেষণ যাই হোক না কেন, তুলনাহীন এই ঘটনার সাক্ষী থাকল বিহার।
[ ম্যারাথন জেরায় মদ্যপানের কথা স্বীকার বিক্রমের ]
অতর্কিত মাও হামলায় প্রাণ হারিয়েছিলেন কনস্টেবল রঞ্জিত কুমার। শেখপুরা গ্রামের ফুলকোড়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। সন্তান হারানোর শোক এখনও সে পরিবারকে যেন অবশ করে রেখেছে। এর মধ্যেই এল এই নয়া খবর। ক্ষতিপূরণের জন্য চেক দিয়েছিল সরকার। ব্যাঙ্কে গিয়ে সে চেক আর কিছুতেই ভাঙানো গেল না। গোলমাল ভেবে অন্য ব্যাঙ্কে গিয়ে ফের চেষ্টা করেছিলেন। কিন্তু সেখানেও যে কে সেই! শেষমেশ জানা গেল, আসলে চেকটিই অকেজো। কেননা যে অ্যাকাউন্টের কথা উল্লেখ করা আছে, সেখানে পর্যাপ্ত টাকাই নেই। তা কত টাকা? মোটে পাঁচ লক্ষ। এই অঙ্কের টাকাই শহিদ পরিবারের জন্য নির্ধারিত করেছিল বিহার সরকার। কিন্তু তাও পেলেন না ওই শহিদের পরিবার। বাউন্স চেকের কারণে খালি হাতেই ফিরতে হল তাঁকে।
[ চরম লজ্জা! শহিদ সেনা অফিসার উমরের শেষযাত্রায় পাথর ছুড়ল কাশ্মীরি যুবকরা ]
ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি। জানিয়েছে, শহিদের পরিবারের প্রতি নিতীশ সরকার যে কতটা সহানুভূতিসম্পন্ন এ ঘটনাতেই তার প্রমাণ মিলছে। তাদের অভিযোগ, যেদিন সুকমায় শহিদের দেহ ফিরিয়ে আনা হয়, সেদিন নীতিশ কুমার গান্ধীজির উপর একটা সিনেমা দেখায় ব্যস্ত ছিলেন। তাই যেতে পারেননি। বিজেপির তোপ, এতেই বোঝা যায় শহিদের জন্য কতটা ভাবে সরকার। ছেলে হারানোর শোক এখন আছন্ন করে রেখেছে বৃদ্ধ বাবাকে। স্ত্রী ছাড়াও শহিদ রঞ্জিত কুমারের দুটি সন্তান আছে। এ অবস্থায় চেক বাউন্সের এ ঘটনা রীতিমতো বাকরুদ্ধ করেছে শহিদ পরিবারকে।
সর্বশেষ খবর
-
রুদ্ধশ্বাস ম্যাচে তিকিতাকার জয়, সুপার সাব ম্যাজিকে বেলজিয়ামকে হারিয়ে সেমিতে স্পেন
-
মাঝরাস্তায় ট্যাঙ্কার থেকে ইথানল চুরি! বর্ধমানে সক্রিয় বড়সড় চক্র, সতর্ক পুলিশও
-
পকেটের চাপে অভিভাবকত্বে ব্রেক! বাংলায় কমছে প্রজনন হার, সমীক্ষার ফলাফলে উদ্বেগ
-
আগামী মাসে নদিয়া সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকের পাশাপাশি থাকবেন সরকারি অনুষ্ঠানেও!
-
একমাসে দ্বিতীয়বার! ফের বঙ্গে আসছেন শাহ, আগামী সপ্তাহে একগুচ্ছ কর্মসূচি